• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

অব্যাহত হামলা, টুঙ্গিপাড়া থানা ছেড়ে গেলেন পুলিশ সদস্যরা

প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৮:৩৩
আপডেট: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৮:৩৩

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর নিরাপত্তার স্বার্থে থানা ছেড়ে পুলিশ লাইনে চলে গেছেন পুলিশ সদস্যরা। ভিডিওতে বিষয়টি দেখা গেলেও সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে তাদের থানা ত্যাগ করতে দেখা যায়। এ সময় তাদের সঙ্গে পুলিশের পোশাক, অস্ত্র, প্রয়োজনীয় সরঞ্জাম ও ব্যক্তিগত মালামাল ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে পুলিশ সদস্যদের থানা ছাড়ার দৃশ্য দেখা গেছে। এর আগে দুপুর ১২টার দিকে পুলিশ সদস্যরা থানায় এসে আগুনে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপের মধ্য থেকে অক্ষত থাকা মালামাল উদ্ধার শুরু করেন। পরে সেগুলো নিয়ে তারা নিরাপদ স্থানে সরে যান। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর টুঙ্গিপাড়া উপজেলা অডিটোরিয়ামের সামনে চেকপোস্ট বসায় পুলিশ। সহিংসতার ঘটনায় জড়িত সন্দেহে সেখান থেকে কয়েকজনকে আটক ও মোটরসাইকেল জব্দ করা হয়। এর জেরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মসজিদে মাইকিং করে লোকজন জড়ো করেন। একপর্যায়ে তারা টুঙ্গিপাড়া থানা ও স্থানীয় সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িসহ বেশ কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালান। এ সময় বিজিবির এপিসিসহ পুলিশের গাড়িতেও আগুন দেওয়া হয়। রাতভর তাণ্ডবের পর পুরো গোপালগঞ্জে থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে বুধবার ভোর থেকে গোপালগঞ্জ-পাটগাতী সড়কের নীলফা বাজার, খালেকের দোকান, রামচন্দ্রপুর, কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে, নতুনবাজার ও পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় সড়কের উপর গাছের গুঁড়ি, খুঁটি, পুলিশ চেকপোস্টের বক্স ও বাঁশ ফেলে ব্যারিকেড তৈরি করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সরেজমিন দেখা গেছে, পুরো টুঙ্গিপাড়ায় কোথাও কোনো পুলিশ মোতায়েন নেই। বিজিবি, এসআরবি বা যৌথবাহিনীর কোনো টহলও চোখে পড়েনি। এতে গোটা এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর নিরাপত্তার স্বার্থে থানা ছেড়ে পুলিশ লাইনে চলে গেছেন পুলিশ সদস্যরা। ভিডিওতে বিষয়টি দেখা গেলেও সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে তাদের থানা ত্যাগ করতে দেখা যায়। এ সময় তাদের সঙ্গে পুলিশের পোশাক, অস্ত্র, প্রয়োজনীয় সরঞ্জাম ও ব্যক্তিগত মালামাল ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে পুলিশ সদস্যদের থানা ছাড়ার দৃশ্য দেখা গেছে। এর আগে দুপুর ১২টার দিকে পুলিশ সদস্যরা থানায় এসে আগুনে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপের মধ্য থেকে অক্ষত থাকা মালামাল উদ্ধার শুরু করেন। পরে সেগুলো নিয়ে তারা নিরাপদ স্থানে সরে যান।

তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর টুঙ্গিপাড়া উপজেলা অডিটোরিয়ামের সামনে চেকপোস্ট বসায় পুলিশ। সহিংসতার ঘটনায় জড়িত সন্দেহে সেখান থেকে কয়েকজনকে আটক ও মোটরসাইকেল জব্দ করা হয়। এর জেরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মসজিদে মাইকিং করে লোকজন জড়ো করেন। একপর্যায়ে তারা টুঙ্গিপাড়া থানা ও স্থানীয় সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িসহ বেশ কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালান। এ সময় বিজিবির এপিসিসহ পুলিশের গাড়িতেও আগুন দেওয়া হয়। রাতভর তাণ্ডবের পর পুরো গোপালগঞ্জে থমথমে অবস্থা বিরাজ করছে।

এদিকে বুধবার ভোর থেকে গোপালগঞ্জ-পাটগাতী সড়কের নীলফা বাজার, খালেকের দোকান, রামচন্দ্রপুর, কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে, নতুনবাজার ও পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় সড়কের উপর গাছের গুঁড়ি, খুঁটি, পুলিশ চেকপোস্টের বক্স ও বাঁশ ফেলে ব্যারিকেড তৈরি করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সরেজমিন দেখা গেছে, পুরো টুঙ্গিপাড়ায় কোথাও কোনো পুলিশ মোতায়েন নেই। বিজিবি, এসআরবি বা যৌথবাহিনীর কোনো টহলও চোখে পড়েনি। এতে গোটা এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম