• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিয়ের অনুষ্ঠান থেকে কনেকে না নিয়েই দৌড়ে পালালেন বর

প্রকাশ: শনিবার, ৮ অক্টোবর, ২০২২ ২:১৮
আপডেট: শনিবার, ৮ অক্টোবর, ২০২২ ২:১৮

9660028

বিয়ের অনুষ্ঠান থেকে কনেকে না নিয়েই দৌড়ে পালালেন বর

বিয়ের অনুষ্ঠান থেকে কনেকে না নিয়েই দৌড়ে পালালেন বর। এমনকি পালিয়েও শেষ পর্যন্ত রক্ষা পেলেন না। বাল্যবিয়ে করতে এসে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড হয়েছে। তাই বাসর ঘরের পরিবর্তে বর মো. মওলাকে (১৮) জেলেই যেতে হয়েছে।

শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যায় দিনাজপুরের বিরামপুর উপজেলার চকপাড়া শাহিনপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। বর মওলা ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের মগলিশপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে।

জানা যায়, উপজেলার চকপাড়া শাহিনপুকুর এলাকায় একটি বিয়ে বাড়িতে চলছিল ধুমধাম অনুষ্ঠান আর গান-বাজনা। চারিদিকে হই হুল্লোড়। এ দিকে ছেলেপক্ষ হাজির। কিছুক্ষণের মধ্যে শেষ হবে বিয়ের আনুষ্ঠানিকতা। ঠিক এমন সময় সেই অনুষ্ঠানে হাজির বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার। বিয়ের স্টেজ ছেড়ে দৌড়ে পালালেন বরসহ ছেলেপক্ষ। পরে বাল্যবিয়ের অভিযোগে বর আব্দুল হামিদকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও মেয়ের পরিবারকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

ইউএনও পরিমল কুমার বলেন, বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে তারা খবর পান যে, উপজেলার চকপাড়া শাহিনপুকুর এলাকায় বাল্যবিয়ের আয়োজন হচ্ছে। এমন সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়ে বাল্যবিয়ে না দিতে ওই পরিবারকে সতর্ক করে। শুক্রবার আবারও খবর আসে তারা নির্দেশনা অমান্য করে ১৪ বছরের মেয়ের সঙ্গে ১৮ বছরের ছেলের বিয়ের দিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশসহ চকপাড়া শাহিনপুকুর এলাকায় বিয়ে বাড়িতে হাজির হই।

তিনি বলেন, এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বরের লোকজন ও বর বিয়ের স্টেজ ছেড়ে দৌড় দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় বরসহ তাদের অভিভাবককে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে বাল্যবিয়ের সত্যতা পাওয়ায় বর মওলাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও মেয়ের পরিবারকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। এছাড়াও অন্যান্যদের সতর্ক করা হয়।

এ সময় উপস্থিত সকলকে বাল্যবিয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com