• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

একান্ত বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জামায়াত আমির

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৪:০৬
আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৪:০৬

একান্ত বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জামায়াত আমির
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের আগে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বিশ্বস্ত সূত্রের বরাতে জানা যায়, মাগরিবের নামাজের পূর্বে বিরোধীদলীয় নেতাকে চা চক্রে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে কার্যালয়ে গিয়ে এই বৈঠকে বসেন দুই নেতা। একান্ত এই বৈঠকে তারা ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না।

বৈঠকে দেশের বর্তমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। এ সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন অমীমাংসিত বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরে সেগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

 

তবে বৈঠকে আলোচিত বিষয়গুলো নিয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত বা পরবর্তী উদ্যোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার এই একান্ত বৈঠককে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

 

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম