• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আওয়ামী লীগকে সরাসরি ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি এবি জুবায়েরের

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৩:১৯
আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৩:১৯

আওয়ামী লীগকে সরাসরি ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি এবি জুবায়েরের
 

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনার প্রেক্ষাপটে আওয়ামী লীগকে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সরাসরি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার দাবি জানিয়েছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক ও ‘জুলাই ঐক্য’-এর অন্যতম সংগঠক এবি জুবায়ের।

দলটির রাজনৈতিক ও সাংগঠনিক ভবিষ্যৎ নিয়ে আইনি কাঠামোর মধ্যে চূড়ান্ত ও সুস্পষ্ট সিদ্ধান্ত নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি ও আহ্বান জানান।

আওয়ামী লীগের বর্তমান অবস্থান ও কার্যক্রমের নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তুলে এবি জুবায়ের বলেন, ২০২৪ সালের ২৩ অক্টোবর তৎকালীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে। এরপর আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। তবে শুধু কার্যক্রম নিষিদ্ধ করেই দলটির রাজনৈতিক তৎপরতা পুরোপুরি বন্ধ করা সম্ভব কিনা—সে প্রশ্ন তোলেন তিনি।

এবি জুবায়েরের মতে, দলটিকে সরাসরি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত না করায় গণমাধ্যমের টকশোসহ বিভিন্ন পরিসরে তাদের বক্তব্য ও অবস্থান তুলে ধরার সুযোগ তৈরি হচ্ছে। ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও একশ্রেণির মানুষ তাদের পক্ষে কথা বলছেন। এমনকি সরকারের তথ্য উপদেষ্টাও আওয়ামী লীগের পক্ষে ন্যারেটিভ দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

পাশাপাশি রুমিন ফারহানার আওয়ামী লীগকে নিয়ে সংলাপ করার বক্তব্যেরও সমালোচনা করেন এই ছাত্রনেতা।

উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে সন্ত্রাসবিরোধী আইন সংশোধন করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করেছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার। পরে ২০২৬ সালের এপ্রিল মাসে জাতীয় সংসদে এ-সংক্রান্ত বিল পাশ হয়। সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনার পর দলটির বিরুদ্ধে আরও কঠোর আইনি পদক্ষেপের দাবি উঠেছে।

এ বিষয়ে সুস্পষ্ট পদক্ষেপের তাগিদ দিয়ে এবি জুবায়ের বলেন, আওয়ামী লীগকে কেবল কার্যক্রম নিষিদ্ধের মধ্যে সীমাবদ্ধ না রেখে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার সময় এসেছে। শুধু নিষেধাজ্ঞার ঘোষণা নয়, বরং আইনি কাঠামোর মধ্যে বিষয়টির সুস্পষ্ট নিষ্পত্তি প্রয়োজন। তদন্ত, বিচারিক প্রক্রিয়া ও প্রমাণের ভিত্তিতে দলটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম