• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ

প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ১০:২০
আপডেট: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ১০:২০

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ
 

চিকিৎসা শেষে সিঙ্গাপুরে থেকে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে বহনকারী বিমান শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী বিলকিস আক্তার এবং বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে ৫ নভেম্বর সকালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে করে সিঙ্গাপুরে যান খন্দকার মোশাররফ হোসেন।

১৫ নভেম্বর নির্ধারিত ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল তার। কিন্তু বিমানবন্দরে আসার সময় তিনি হঠাৎ শারীরিকভাবে অসুস্থবোধ করেন। তাৎক্ষণিকভাবে তাকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে নেওয়া হয় এবং পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম