• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

আড়ালে বুবলী, কবে ফিরবেন অভিনয়ে

প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৭:১১
আপডেট: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৭:১১

আড়ালে বুবলী, কবে ফিরবেন অভিনয়ে
 

বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহীত
গত বছরের শেষের দিক থেকেই আড়ালে অভিনেত্রী বুবলী। তাকে ক্যামেরার সামনে পাওয়া যাচ্ছে না। এর মধ্যে দ্বিতীয়বার মা হয়েছেন তিনি। গত ২ জুন ফেসবুকে তিনি জানান, গত ১১ মে তার মেয়ের জন্ম হয়েছে।

বুবলীর আড়ালে থাকার ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। এর আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছেলে শেহজাদ খান বীরের জন্মের খবরও দীর্ঘদিন প্রকাশ্যে আনেননি তিনি।

২০২২ সালে বিয়ে ও সন্তানের খবর প্রকাশের বিষয়টি সামনে আসে। এবারও তার ব্যতিক্রম হয়নি। অভিনয়ের বাইরে ব্যক্তিগত জীবনের নানা ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন বুবলী। তার ব্যক্তিগত জীবন নিয়ে তৈরি হওয়া আলোচনা অনেক সময় অভিনয়ের খবরকেও ছাপিয়ে গেছে।

নতুন করে আড়াল হওয়ায়, তাকে নিয়ে আবারও নানা গুঞ্জন শোনা যাচ্ছে। অনেকের প্রশ্ন বুবলী কী অভিনয়ে ফিরবেন?

 

কবে ফিরবেন নুতন সিনেমায়

চলতি বছরের জানুয়ারিতে নির্মাতা জাহিদ হোসেনের ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার মাধ্যমে নতুন সিনেমার শুটিং করার কথা ছিল বুবলীর। তবে সে সময় তার মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। এর পর তিনিও আড়ালে চলে যান।

এদিকে পরিচালকের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী জানুয়ারিতে ঢাকেশ্বরী মন্দিরে বুবলীর অংশের দৃশ্য ধারণের পরিকল্পনা রয়েছে। তবে নতুন কোনও সিনেমা কিংবা নিয়মিত অভিনয়ে ফেরার বিষয়ে বুবলীর নিজের পক্ষ থেকে এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি।

শাকিবের বাইরে বুবলী কতটা সফল

২০১৬ সালে নির্মাতা শামীম আহমেদ রনির ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বুবলীর। বিপরীতে নায়ক হিসেবে পেয়েছিলেন শাকিব খানকে। তবে ক্যারিয়ারের ১০ বছর পূর্তির এই সময়ে তাকে ঘিরে নতুন প্রশ্ন, শাকিবের বাইরে ক্যরিয়ারে তিনি কতটা সফল হয়েছেন?

প্রথম দিকে খান সাহেবের ওপর ভর করে একের পর এক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন নায়িকা। তবে ২০২২ সালে কিং খানের বলয় থেকে বের হয়ে আসেন তিনি।

এর পর নিরবের বিপরীতে ‘ক্যাসিনো’, আদর আজাদের সঙ্গে ‘লোকাল’, মাহফুজ আহমেদের বিপরীতে ‘প্রহেলিকা’, শরীফুল রাজের সঙ্গে ‘দেয়ালের দেশ’ এবং সিয়াম আহমেদের বিপরীতে ‘টান’ ও ‘জংলি’তে অভিনয় করেন বুবলী।

সমালোচকদের মতে, শাকিব পরবর্তী সিনেমাগুলোতে ২-১টির বাইরে অন্যগুলোতে দর্শক তাকে ভালো ভাবে গ্রহণ করেনি।

শাহরুখের সঙ্গে সংঘাতে যেতে চান না সালমান, জানালেন কারণশাহরুখের সঙ্গে সংঘাতে যেতে চান না সালমান, জানালেন কারণ

সর্বশেষ সিনেমা

বুবলীকে সর্বশেষ ‘প্রেশার কুকার’সিনেমায় দেখা যায়। তবে ঈদে মুক্তি পাওয়া এ সিনেমার প্রচার-প্রচারণায় অবশ্য তাকে দেখা যায়নি। ফলে সিনেমা মুক্তি পেলেও দর্শকের সামনে অনুপস্থিত ছিলেন তিনি।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম