• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর করতে চায় বাংলাদেশ-নেপাল

প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৯:৩৬
আপডেট: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৯:৩৬

দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর করতে চায় বাংলাদেশ-নেপাল
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি। রবিবার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিবকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। তারা নেপাল-বাংলাদেশ সম্পর্কের বর্তমান অবস্থা পর্যালোচনা করেন এবং বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ, শিক্ষা, পর্যটন ও জনগণের মধ্যে পারস্পরিক বিনিময়ের ক্ষেত্রে সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা করেন।

উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করার লক্ষ্যে কাজ করতে সম্মত হয়, যার মধ্যে রয়েছে বিদ্যমান দ্বিপাক্ষিক কাঠামোর আওতায় সম্পৃক্ততা বৃদ্ধি এবং একটি শক্তিশালী অর্থনৈতিক অংশীদারত্ব গড়ে তোলা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম