• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

বিআরএসএর অর্জন ও অগ্রযাত্রা ধরে রাখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৬:৫৩
আপডেট: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৬:৫৩

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিআরএসএ) অর্জন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণ, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং সদস্যদের অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির মহাসচিব মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ।

একই সঙ্গে সংগঠনকে ঘিরে যেকোনো ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সংগঠনটির বার্ষিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব আহ্বান জানান।

সম্মেলনে সংগঠনের বর্তমান কার্যনির্বাহী পরিষদের বিভিন্ন কার্যক্রম ও অর্জনের কথা তুলে ধরেন মহাসচিব। তিনি জানান, বর্তমান পরিষদের সময়ে নিবন্ধন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থসংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি হয়েছে। এর মধ্যে রয়েছে ২০২৫ সালের নিয়োগ বিধিমালা প্রণয়ন ও কার্যকর করা, ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প অনুমোদন এবং বাস্তবায়ন কার্যক্রম শুরু করা। পাশাপাশি নিবন্ধন অধিদপ্তরকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে রাখার বিষয়েও ভূমিকা পালন করেছে সংগঠনটি।

এ ছাড়া বিসিএস (রেজিস্ট্রেশন) ক্যাডার সৃষ্টি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্যাডারভুক্তকরণের উদ্যোগ, নিবন্ধন অধিদপ্তরের জন্য ভবনের ব্যবস্থা, নিবন্ধন আইন, ১৯০৮ সংশোধনে ভূমিকা এবং সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২ সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও অগ্রগতি হয়েছে বলে জানান তিনি।

মহাসচিবের বক্তব্যে আরও উঠে আসে, নিবন্ধন অধিদপ্তরের জন্য ৬৬টি সরকারি গাড়ি অন্তর্ভুক্তির প্রস্তাব, নতুন পদ সৃষ্টির উদ্যোগ এবং ৬১টি জেলা সদর ও ২০টি মহানগর কার্যালয়ে সিনিয়র সাব-রেজিস্ট্রার পদ সৃষ্টির প্রস্তাবের বিষয়টি। পাশাপাশি বার্ষিক বনভোজন, কর্মশালা ও অন্যান্য সাংগঠনিক কার্যক্রমও সফলভাবে সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তবে এসব উদ্যোগ ও অর্জনের মধ্যেই একটি মহল পরিকল্পিতভাবে সংগঠনের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ।

তিনি বলেন, সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি অপপ্রচারের বিষয়ে সতর্ক থেকে সংগঠনের ইতিবাচক কার্যক্রম ও অর্জনগুলো এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম