• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

নানক-নাছিম-মায়ারা কি ভারতের গোয়েন্দা সংস্থায় নিয়োগ পেয়েছেন: প্রশ্ন রাশেদ খাঁনের

প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ২:২৭
আপডেট: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ২:২৭

 

শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরানোর সম্ভাব্য প্রক্রিয়া নিয়ে আওয়ামী লীগের তিন নেতা জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাছিম ও মায়ার পেট্রাপোল সীমান্ত পরিদর্শন নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। কটাক্ষ করে তিনি জানতে চেয়েছেন, তারা কি ভারতের গোয়েন্দা সংস্থা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ফিল্ড অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন?

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ প্রশ্ন তোলেন তিনি।

স্ট্যাটাসে রাশেদ খাঁন লেখেন, শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির আওতায় সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর পরিকল্পনা থাকলে আওয়ামী লীগের নেতারা পেট্রাপোল সীমান্ত পরিদর্শনে গেলেন কেন? সেই পরিদর্শনের ভিডিওই বা প্রকাশ করা হলো কেন?

তিনি বলেন, ভারত যেহেতু শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, তাই তাকে বন্দী হিসেবে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া বা এ-সংক্রান্ত সীমান্ত পরিদর্শনের দায়িত্ব ভারতের প্রশাসন, গোয়েন্দা সংস্থা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হওয়ার কথা। তাহলে নানক, নাছিম ও মায়াদের কেন এ কাজ করতে হলো?

এ প্রসঙ্গে ব্যঙ্গ করে রাশেদ খাঁন প্রশ্ন করেন, নানক-নাছিম-মায়ারা কি ভারতের নাগরিকত্ব নিয়ে দেশটির গোয়েন্দা সংস্থা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ফিল্ড অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন?

শেখ হাসিনার দেশে ফেরা নিয়েও মন্তব্য করেন তিনি। তার দাবি, মৃত্যুদণ্ড কার্যকরের মুখোমুখি হতে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না। বরং দেশে ফেরার ঘোষণা দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে নামিয়ে তাদের সংঘাতের মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

রাশেদ খাঁনের মতে, রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করে দেশে ১/১১-এর মতো পরিস্থিতি তৈরির চেষ্টা হতে পারে। তবে এমন পরিস্থিতি তৈরির সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।

সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে তিনি দাবি করেন, বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার মানুষও পাহারার প্রস্তুতি নিয়েছেন।

স্ট্যাটাসে শেখ হাসিনার নাগরিকত্ব প্রসঙ্গেও অবস্থান জানান রাশেদ খাঁন। তিনি বলেন, ভারত চাইলে শেখ হাসিনাকে নিজেদের নাগরিকত্ব দিয়ে রাখতে পারে। তবে তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হবে না।

এ ছাড়া বন্দী বিনিময় চুক্তির আওতায় ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠালে দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম