• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

খাগড়াছড়িতে ১০ বছর পর শিশু রানা হত্যা মামলার রায়, একজনের যাবজ্জীবন

প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৩:৫০
আপডেট: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৩:৫০

 

খাগড়াছড়িতে ১০ বছর বয়সি শিশু আবু ইউসুফ রানা হত্যা মামলায় অভিযুক্ত হযরত আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার অপর আসামি মো. রমজান আলীকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শায়লা শারমিন এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সৃজনি ত্রিপুরা বলেন, ২০১৬ সালের ৯ মে বিকাল সাড়ে ৫টার দিকে খাগড়াছড়ির গুইমারা উপজেলার পশ্চিম বড়পিলাক গ্রামের আরার মারমা টিলার এলাকায় শিশু আবু ইউসুফ রানা খেলাধুলা করছিল।

এ সময় একই এলাকার হাফিজুল ইসলাম হৃদয়ের ডান হাতে আঘাত লাগার ঘটনাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। পরে কয়েকজন মিলে শিশু রানাকে ধরে দক্ষিণ দিকের পাহাড়ি জঙ্গলের ভেতরে নিয়ে যায়। পরদিন সকালে এলাকায় শিশুটির লাশ পাওয়া যায়।

এ ঘটনায় নিহত শিশুর বাবা মো. সাজ্জাদ রহমান বাদী হয়ে গুইমারা থানায় মামলা করেন। মামলায় হযরত আলী, রমজান আলীসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ ও ভিকটিমের পরিবার। রায়ের পর হযরত আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম