• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

ইরানের প্রতিনিধিদের সঙ্গে গোপন বৈঠক, মুখ খুললেন ট্রাম্পের বিশেষ দূত

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১০:৩৭
আপডেট: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১০:৩৭

 

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে দেশটির কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার বৈঠকের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জ্যারেড কুশনার। একই সঙ্গে ইরান পরিস্থিতি মোকাবিলায় সামরিক পদক্ষেপসহ সব ধরনের বিকল্প বিবেচনায় রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে জানিয়েছেন তিনি।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এমডি মিটস পডকাস্টে ম্যাথিয়াস ডফনারের সঙ্গে আলাপকালে কুশনার এসব কথা বলেন। এ সময় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক অভিযান চালাতে পারে কি না, এমন প্রশ্নের মুখোমুখি হন তিনি।

জবাবে কুশনার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সব সময়ই সম্ভাব্য সব পথ খোলা রাখেন। ইরান পরিস্থিতি নিয়ে ট্রাম্প অত্যন্ত মনোযোগী এবং সংকট মোকাবিলায় তিনি একটি বিশেষ দল গঠন করেছেন বলেও জানান কুশনার।

আলোচনায় ইউরোপের দেশগুলো ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে যথেষ্ট সহযোগিতা করছে কি না, সে বিষয়েও প্রশ্ন করা হয়। জবাবে কুশনার বলেন, ইউরোপীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের কাছে অনেক কিছু প্রত্যাশা করে। তবে ইরান পরিস্থিতিতে ইউরোপের ভূমিকা তাকে সন্তুষ্ট করতে পারেনি।
এ ছাড়া ইরানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়টিও সামনে আনেন কুশনার। তিনি জানান, ইরানি প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন তারা।

কুশনার আরও জানান, ইরানসংক্রান্ত সংকট মোকাবিলায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের অধীনেও তিনি কাজ করেছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম