• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

অর্থ-বাণিজ্য

মধ্যপ্রাচ্যে সংঘাত: বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১০:৩৮
আপডেট: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১০:৩৮

 

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে। উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি স্বাভাবিক হওয়া নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে সৌদি আরবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা এবং হরমুজ প্রণালিতে জাহাজে মাইন বিস্ফোরণের খবরে তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।
দ্য ইকোনোমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ৯৪ দশমিক ৬৬ ডলারে পৌঁছেছে। সকাল সাড়ে ৭টার দিকে এ দাম রেকর্ড করা হয়। সপ্তাহের শুরুতে ব্রেন্টের দাম সাময়িকভাবে ৯০ ডলারের নিচে নেমে গেলেও পরে আবার বাড়তে শুরু করে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম প্রতি ব্যারেল ৮৪ ডলারের কাছাকাছি অবস্থান করছিল। আগের দুই সেশনে এ তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে। বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ৯৫ ডলারের নিচে লেনদেন শেষ করে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী বুধবার দাবি করেছে, অনুমোদনহীন পথে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করার সময় দুটি তেলবাহী জাহাজ নৌমাইনে আঘাত হানে। এতে জাহাজ দুটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।

এদিকে সৌদি আরবেও হামলা চালিয়েছে হুথিরা। দেশটির প্রধান তেল রপ্তানি কেন্দ্র রাস তানুরা এসব হামলার অন্যতম লক্ষ্যবস্তু ছিল। ফলে মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা বাড়ছে।

সংঘাত কমাতে কূটনৈতিক তৎপরতা চললেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল শুরু হবে না।

তেহরানের দাবির মধ্যে রয়েছে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করা। কাতারের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব দিয়েছে, এসব শর্ত মেনে নেওয়া হলে ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে।

অন্যদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ছাড় আদায়ের চেষ্টা করছে ওয়াশিংটন। পাশাপাশি নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দ করা সম্পদ ফিরিয়ে দেওয়ার দাবিও জানিয়েছে তেহরান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম