• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

মসজিদ থেকে ডেকে নিয়ে ইমামকে পেটাল মুখোশধারী দুর্বৃত্তরা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৭:৩৪
আপডেট: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৭:৩৪

 

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মসজিদ থেকে ডেকে নিয়ে আমিরুল ইসলাম ওরফে রিয়াদ (৩২) নামে এক ইমামকে পিটিয়ে গুরুতর আহত করেছে মুখোশ ও হেলমেট পরিহিত দুর্বৃত্তরা। আহত ইমাম বর্তমানে কোম্পানীগঞ্জ হেলথ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিজয়নগর গ্রামের আশক মিয়াজী জামে মসজিদের পাশে এ হামলার ঘটনা ঘটে।

আহত রিয়াদ আশক মিয়াজী জামে মসজিদের ইমাম এবং পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার চরগুল্যাহখালী গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে।

আশক মিয়াজী সমাজের সভাপতি মো. মিজানুর রহমান বলেন, গত ৮ মাস ধরে রিয়াদ আশক মিয়াজী জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত আছে। বুধবার রাতে এশার নামাজ পড়ানোর পর তিনি মসজিদের বারান্দায় অবস্থান করছিলেন। এ সময় দুই যুবক মাসআলা জানার কথা বলে তাকে মসজিদের বাইরে ডেকে নিয়ে যান। পরে মসজিদের দক্ষিণ পাশের নির্জন স্থানে পৌঁছালে আগে থেকে অবস্থান করা ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তারা লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে তার কপাল, মাথা ও পায়ে গুরুতর জখম করে। একপর্যায়ে তাকে আহত অবস্থায় সড়কে ফেলে রেখে পালিয়ে যায়। হামলাকারীদের সবার মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবীবুর রহমান বলেন, এ বিষয়ে কেউ পুলিশকে অবহিত করেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম