• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

পশ্চিমবঙ্গের মন্ত্রীর হুমকির কড়া জবাব দিলেন আইনমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ১২:৫২
আপডেট: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ১২:৫২

 

ঝিনাইদহ প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
ক্ষমতাচ্যুত শেখ হাসিনার উদ্দেশে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, এই বাংলাদেশে তার আর ফেরা হবে না। ফিরতে হলে আইনি পরিকাঠামোর মধ্যেই ফিরতে হবে; অন্য কোনোভাবে ফেরার সুযোগ বাংলাদেশের জনগণ দেবে না।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় কামান্না দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একই সভায় তিনি ভারতের পশ্চিমবঙ্গের একজন মন্ত্রীর সাম্প্রতিক হুমকিরও কড়া জবাব দেন।

আইনমন্ত্রী বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশের একটি রাজ্যের একজন মন্ত্রী বলেছেন, বাংলাদেশের একাংশ দখল করবেন। কামান্নার এই ২৭ শহীদের কবরের সামনে দাঁড়িয়ে বলতে চাই—বাংলাদেশের মানুষের শরীরে একবিন্দু রক্ত থাকতে এই স্বাধীন ভূখণ্ডের দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস রাখবেন না।

পার্শ্ববর্তী দেশে অবস্থান করে নাশকতার চেষ্টার সমালোচনা করে মো. আসাদুজ্জামান বলেন, যারা ক্ষমতার লোভে অন্ধ হয়ে পার্শ্ববর্তী দেশে বসে আগুন সন্ত্রাস করছেন এবং বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব তুলে দেওয়ার চেষ্টা করছেন, তাদের উদ্দেশে বলতে চাই—এই বাংলাদেশে আপনার (শেখ হাসিনা) ফেরা হবে না। আপনাকে ফিরতে হলে আইনি পরিকাঠামোর মধ্যেই ফিরতে হবে। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত মানুষ অতন্দ্র প্রহরীর মতো জেগে আছে যেকোনো অপতৎপরতা রুখে দেওয়ার জন্য।

 

 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান এবং ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ। এছাড়া জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম