• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সিলেটে বিএনপির সংসদ সদস্যের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৩:৪৩
আপডেট: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৩:৪৩

 

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় তিনি স্ত্রী ও ছেলেকে নিয়ে বাড়িতেই ছিলেন।
শনিবার (২৮ নভেম্বর) ভোরে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী এলাকায় এ ঘটনা ঘটে। পেট্রলবোমার আগুনে বাড়ির টিনের চালের একটি অংশ পুড়ে গেছে। তবে নিরাপত্তাকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

আজ দুপুরে বিএনপির সংসদ সদস্য (এমপি) এম এ মালেক বলেন, আজ ভোরে বিকট শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। পরে বাইরে বের হয়ে জানতে পারেন, পেট্রলবোমা নিক্ষেপ করে বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ সময় তাঁর স্ত্রী ও ছেলে বাড়িতে ছিলেন। তাঁরাও শব্দ শুনে বাইরে আসেন।

এদিকে হামলাকারীরা একটি লেগুনায় করে এসেছিল বলে জানতে পেরেছেন এম এ মালেক। তিনি বলেন, পেট্রলবোমা নিক্ষেপ করেই তারা পালিয়ে যায়। এ সময় বাড়িতে থাকা চারজন নিরাপত্তাকর্মী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

একইসঙ্গে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এমপি মালেক। তিনি বলেন, ‘এমন ঘটনা দুঃখজনক। যারা হামলা করেছে, তারা শেখ হাসিনার লোক। সংসদ সদস্য হওয়ার পর নিজ নির্বাচনী এলাকায় সবাই যাতে শান্তিপূর্ণভাবে থাকতে পারেন, সে জন্য কাজ করছি। এলাকায় দলীয় পরিচয়ে কোনো ভেদাভেদ করিনি। এরপরও এমন হামলার শিকার হতে হলো।’

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন বলেন, ঘটনার ভিডিও পর্যালোচনা করে প্রাথমিকভাবে দুজনের জড়িত থাকার বিষয়ে ধারণা করা হচ্ছে। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে বলেও প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম