শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদল।
শনিবার (২৮ নভেম্বর) বিকালে মিছিলটি টিএসসি ও রাজু ভাস্কর্যসহ ক্যাম্পাসের বিভিন্ন চত্বর প্রদক্ষিণ করে।
এ সময় তারা মাদার অফ মাফিয়া বাংলাদেশে ফিরবে নাসহ আওয়ামী লীগ বিরোধী স্লোগান দিতে থাকেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ দেশে গণহত্যা চালিয়েছে। তাই দেশে তাদের রাজনীতি করার অধিকার নেই।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মনজুরুল আলম রিয়াদ, সাফি ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ইব্রাহিম খলিল ও সোহেল রানাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রদলের নেতাকর্মীরা।












