শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে রাজধানীর জুলাই জাদুঘরে এক প্রদর্শনীর উদ্বোধনী আয়োজনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘ডিসেম্বর আসছে। পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশে আসার আওয়াজ তুলছেন। উনি আসবেন না, কোনো সম্ভাবনাই নেই।’
চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে আত্মত্যাগকারী ৫৯০ জনের বেশি বীর শহিদের ব্যবহৃত সামগ্রী ও স্মৃতি-স্মারক নিয়ে শনিবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিশেষ প্রদর্শনী ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’।
ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
তিনি বলেন, ‘বিগত স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তি দেশে গুম, খুন, আয়নাঘর, ক্রসফায়ার ও নির্মম নির্যাতন চালিয়েছে। দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে এবং নির্বাচন ব্যবস্থাকে নষ্ট করে বিনা ভোটে ও রাতের ভোটে তারা জোরপূর্বক ক্ষমতায় টিকে ছিল।’
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘বিশাল গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়। তিনি ও তার দলের নেতারা এখান থেকে পালিয়ে যান। এই পলাতক শক্তি এখন আবার দেশের বাইরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য পরিকল্পিত ছক করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর নানান ষড়যন্ত্র তৈরি করছে।’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে ভারতে বসে ‘উসকানি দিয়ে যাচ্ছে’ বলেও মন্তব্য করেন নিতাই রায় চৌধুরী।
জুলাই জাদুঘরের মহাপরিচালক এহ্সান মাহমুদ জানান, এই জাদুঘরে ৫৯০ জন জুলাই শহিদের ১৮০০ স্মৃতিস্মারক সংরক্ষিত রয়েছে। এর মধ্যে জাদুঘরের গ্যালারিতে ২০৫ জন শহিদের পাঁচশোর বেশি স্মারক প্রদর্শন করা হচ্ছে। রয়েছে।
খ্য, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগ তুলে ধরতে জুলাই জাদুঘরের এই বিশেষ আয়োজন রবিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।












