• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চট্টগ্রামে ১২ অক্টোবরবিএনপি-জামায়াতের নৈরাজ্য ঠেকাতে প্রস্তুত আ’লীগ

প্রকাশ: সোমবার, ১০ অক্টোবর, ২০২২ ৯:২২
আপডেট: সোমবার, ১০ অক্টোবর, ২০২২ ৯:২২

96600256 12

চট্টগ্রামে ১২ অক্টোবরবিএনপি-জামায়াতের নৈরাজ্য ঠেকাতে প্রস্তুত আ’লীগ

চট্টগ্রামে বিএনপির ১২ অক্টোবর সমাবেশকে সামনে রেখে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ঠেকাতে প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ।’

সোমবার (১০ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতারা। তারা বলেন, চট্টগ্রামে বিএনপি-জামায়াতকে রাজপথে মোকাবেলায় প্রস্তুত আওয়ামী লীগ।

সংবাদ সম্মেলনে নেতৃদ্বয় বলেন, রাজনৈতিক কর্মসূচি পালন করা সব দলের গণতান্ত্রিক অধিকার। তবে, অতীত ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায়, আন্দোলনের নামে মিছিল-মিটিং সমাবেশের নামে বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার অপপ্রয়াস চালিয়েছে। গাড়িতে পেট্রল বোমা মেরে সাধারণ মানুষ হত্যা করেছে। পশুবাহী গাড়িতে আগুন দিয়ে পশু হত্যা করেছে। মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। মানুষের ব্যবসা-বাণিজ্যের ক্ষতি সাধন করেছে।

এবারও যদি তারা অতীত ইতিহাসের পুনরাবৃত্তি ঘটায় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ শক্তিতে বলীয়ান হয়ে আমরা তা প্রতিহত করতে প্রস্তুত। আমরা গায়ে পরে কিছু করতে চাই না। নেতাকর্মীদের সর্বোচ্চ ধৈর্য্য ধারণের জন্য আমাদের নির্দেশনা রয়েছে। তবে জনগণের শান্তি বিনষ্ট হলে, নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পায়তারা করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বসে থাকবে না। আমরা জনগণকে সঙ্গে নিয়ে এর দাঁত ভাঙা জবাব দেবো।

সংবাদ সম্মেলনে সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বক্তব্য দেন।

এছাড়া সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী সাধারণ সম্পাদক আতাউর রহমান, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন আহমদসহ চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com