• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শরীয়তপুর সংরক্ষিত সদস্য পদে আসমা আকতারের নির্বাচনী প্রচার প্রচারনা জমে উঠেছে

প্রকাশ: বুধবার, ১২ অক্টোবর, ২০২২ ১:৫৭
আপডেট: বুধবার, ১২ অক্টোবর, ২০২২ ১:৫৭

9660026 7

শরীয়তপুর সংরক্ষিত সদস্য পদে আসমা আকতারের নির্বাচনী প্রচার প্রচারনা জমে উঠেছে

আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।ইতোমধ্যে ছাবেদুর রহমান খোকা সিকদার বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েগেছেন। নির্বাচনী প্রচারনার শেষ মুহুর্তে প্রচারনা জমে উঠেছে। সংরক্ষিত সদস্য পদে ১ নং ওয়ার্ডে (শরীয়তপুর সদর, ডামুড্যা ও জাজিরা) জেলা স্বেচ্ছাসেবকলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আসমা আকতার ব্যাপক প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। সকাল থেকে রাত অবদি তিনটি উপজেলার ভোটারদের বাড়ি বাড়ি চষে বেড়াচ্ছেন । কোন বিরাম নেই। আরাম কে হারাম করে শত কষ্ট উপেক্ষা করে প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন।
তিনি গত নির্বাচনে ও বিপুল ভোটের ব্যবধানে জেলা পরিষদে সংরক্ষিত সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন। আসমা আকতার সাধারণ মানুষের প্রত্যাশা পূরনে, করোনাকালীন সময় জনগণের পাশে থেকে নিয়মিত ত্রান বিতরণ ও সাহায্য সহযোগিতা করার কারনে ভোটারা এবার তার দিকেই বেশী ঝুঁকেছেন বলে স্থানীয় এক জরিপে দেখা গেছে। এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৪৩৭জন। এ নির্বাচনে ১নং ওয়ার্ডে সংরক্ষিত সদস্য পদে কাগজে কলমে চারজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এরা হলেন আসমা আকতার (টেবিল ঘড়ি প্রতীক), নাজমা ফজল (হরিণ প্রতীক), আসমা খাতুন (ফুটবল প্রতীক), নাজমা আক্তার (মাইক প্রতীক)। ইতোমধ্যে শরীয়তপুর সদর, ডামুড্যা ও জাজিরা উপজেলার বিভিন্ন হাট-বাজার, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সামনে প্রার্থীদের প্রতীক সম্বলিত ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে। সকাল থেকে রাত অবদি প্রার্থীরা ও তাদের সমর্থক ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময়, দোয়া ও ভোট প্রার্থনা করছেন।
এ ব্যাপারে আসমা আকতার বলেন, আমরা সার্বক্ষণিক প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছি। ভোটারদের ব্যপক সাড়া পাচ্ছি। করোনাকালীন সময় আমরা জনগণের পাশে ছিলাম। নিয়মিত ত্রান ও ঔষধপত্র সহ সার্বিক সাহায্য সহযোগিতা করেছি। সকলের দোয়া নিয়ে প্রচার প্রচারনা চালাচ্ছি। আশা করছি সকলের দোয়া নিয়ে ব্যাপক ভোটে জয় লাভ করবো ইনশাআল্লাহ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com