• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গাইবান্ধা উপনির্বাচনে কোন কেন্দ্রেই অনিয়ম হয়নি: হানিফ

প্রকাশ: বুধবার, ১২ অক্টোবর, ২০২২ ২:৩৬
আপডেট: বুধবার, ১২ অক্টোবর, ২০২২ ২:৩৬

966002354 2

গাইবান্ধা উপনির্বাচনে কোন কেন্দ্রেই অনিয়ম হয়নি: হানিফ

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাট) আসনের নির্বাচনে কোনো কেন্দ্রেই অনিয়ম-নৈরাজ্য হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেছেন, কমিশন ভবনে বসে সিসি ক্যামেরার ফুটেজ দেখে এতগুলো কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিতের সিদ্ধান্ত ইসি কীভাবে নিলো তা বোধগম্য নয়।

আজ দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে গাইবান্ধা নির্বাচন নিয়ে সাংবাদিকদের এমন মন্তব্য করেন তিনি।

গাইবান্ধা-৫ আসনের ভোটগ্রহণে নানা অনিয়মের অভিযোগে ৫০ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। বুধবার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে মন্তব্য করে সিইসি বলেন, নির্বাচন ভবনে বসে সিসি ক্যামেরা পর্যবেক্ষণের মাধ্যমে অনিয়মের প্রমাণ পেয়েছেন তারা। সিসি ক্যামেরায় দেখা যায় কোনো কোনো কেন্দ্রে প্রিজাইডিং অফিসার নিজেই ভোট দিয়ে দিচ্ছেন। কোথাও গোপন বুথে একাধিক ব্যক্তি আনাগোনা করছেন। ভোটে এমন ডাকাতির অনেক অভিযোগ পেয়েছে কমিশন। সেজন্যই নির্বাচনে প্রযুক্তি ব্যবহার করতে চায় ইসি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com