• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

চট্টগ্রামে আহত বিএনপি নেতাকর্মীদের দেখতে হাসপাতালে আমীর খসরু মাহমুদ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২ ১:৪৭
আপডেট: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২ ১:৪৭

 

আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধরে আহত বিএনপি নেতাকর্মীরা চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহত নেতাকর্মীদের দেখতে আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে যান বিএনপির জাতীয় স্থায়ীকমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম সহ মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

চট্টগ্রামের ঐতিহ্যবাহী পলোগ্রাউন্ডে গতকাল বুধবার বিভাগীয় গণসমাবেশ করেছিল বিএনপি। ওই সমাবেশে যোগদানের জন্য চট্টগ্রামে আসার পথে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাধার মুখে পড়েন বিভিন্ন জেলা-উপজেলার নেতাকর্মীরা। খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীরাও বাধার মুখে পড়েন।

সে সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধরে আহত হন মানিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক এনাম উল হক এনাম, নূরুজ্জামান মাস্টার, আমির হোসেন, খান সাহেব, আলী আজগর কোম্পানিসহ বেশ কয়েকজন নেতাকর্মী। তারা চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে গেছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আহত নেতাকর্মীদের দেখতে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে যান ।বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম সহ মহানগর বিএনপির নেতৃবৃন্দ,এই সরকার ক্ষমতা হারানোর ভয়ে উন্মাদগ্রস্ত হয়ে গেছে। তারা চট্টগ্রামে বিএনপির গণসমাবেশে যোগদানের জন্য আগত নেতাকর্মীদের বিভিন্ন স্থানে হামলা করেছে। অনেক নেতাকর্মী আহত হয়েছেন।

তিনি বলেন, এভাবে হামলা মামলা দিয়ে বিএনপির গণসমাবেশে জনস্রোত ঠেকানো যায়নি। একইভাবে সরকারের পতনও ঠেকানো যাবে না।

গণসমাবেশে যোগদানের জন্য আসা নেতাকর্মীদের আওয়ামী লীগের সন্ত্রাসী কর্তৃক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম