• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী’র উপর হামলাকারীদের বিচার দাবীতে মানববন্ধন

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২ ৫:১৩
আপডেট: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২ ৫:১৩

966002547 2

শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী’র উপর হামলাকারীদের বিচার দাবীতে মানববন্ধন

শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী বেলায়েত হোসেন এর উপর হামলাকারীদের বিচার দাবীতে মানববন্ধন পালন করেছে শরীয়তপুর পানি উন্নয়ন বেেির্ডর কর্মকর্তা কর্মচারী ও আহত বেলায়েত হোসেন এর পরিবারসহ মুক্তিযোদ্ধা গন। বৃহস্পতিবারে সকাল অনুমান ১০টায় শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের সামনে আংগারিয়া-শরীয়তপুর মহাসড়কে এ মানববন্ধন কর্মসুচী পালন করেছেন। এ সময় মানববন্ধনে উপস্থি ছিলেন শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব,উপবিভাগীয় প্রকৌশলী বর্ণ হক, মোঃ পারভেজ, দেওয়ান রাকিব, উপসহকারী প্রকৌশলীগন ,বেলায়েত হোসেন এর বাবা বীর মুক্তিযোদ্ধা আঃ হাই সিকদার সহ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা। মানববন্ধন কালে বক্তারা বলেন সরকারী কাজে অনিয়মের ধূয়া তুলে চাদা দাবী করে। চাদা না দেয়ায় সরকাী কর্মচারীকে পিটিয়ে গুরুতর আহত করেছেএকদল নামধারী সাংবাদিক। আমরা বেলায়েত হোসেনকে যারা পিটিয়ে আহত করেছে তাদের বিচার দাবী করছি।
উল্লেখ থাকে যে, শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে কীর্তিনাশা নদীর ডান ও বাম তীর রক্ষার প্রকল্পের কাজ চলছে সেখানে রাজগঞ্জ এলাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান জামিল ইকবাল কনস্ট্রাকশন লিমিটেড বালু ভর্তি জিওব্যাগ ডাম্পিং করার কাজ করছে গত ৯ অক্টোবর দুপুরে পাউবোর অফিস সহায়ক কাজ তদারকী করছিলেন। এ সময় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিকঐ ঈসরাফিল ও সুমন সহ তার পাঁচ সহযোগী গিয়ে ৫০ হাজার টাকা চাদা দাবী করেন। চাদা না দেয়ায় পাউবোর অফিস সহায়ককে পিটিয়ে আহত করে। এ ঘটনায় উপসহকারী প্রকৌশলী সেলি মোল্যা বাদী হয়ে পালং মডেল থানায় একটি মামলা হয়েছে। আসামীরা উচ্চ আদালত থেকে জামিনে আসছে।
পাউবোর নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব বলেন, শরীয়তপুর সদরের রাজগঞ্জ এলাকায় আমাদের একটি প্রকল্পের কাজ চলছিল। সেখানে গিয়ে সাংবাদিক বিএম ইস্রাফিল ও তার সহযোগী সুমন হাওলাদার প্রথমে চাঁদা চায়। পরে সরকারি কাজে বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে অফিস সহায়ক বেলায়েতকে মারধর করে মাথা ফাটিয়ে ফেলে। আমরা দোষীদের বিচার দাবীতে মানববন্ধন করেছি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com