• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যা

প্রকাশ: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২ ২:৪৬
আপডেট: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২ ২:৪৬

 

ঝিনাইদহের শৈলকুপার খালকুলা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে আমজাদ হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ সকাল ৯ টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, উপজেলার খালকুলা গ্রামের আমজাদ হোসেনের সাথে বাড়ির জমি নিয়ে চাচাতো ভাই মনোয়ারের সাথে বিরোধ চলছিল। এরই জেরে গতকাল সন্ধ্যায় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মনোয়ার সহ কয়েকজন আমজাদ হোসেনের মাথায় রড দিয়ে আঘাত করে। সেসময় গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে মৃত্যু হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম