• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আড়াইহাজারে আ’লীগের দুই পক্ষের সংঘর্ষ : নারীসহ আহত-১৫

প্রকাশ: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২ ৯:০৮
আপডেট: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২ ৯:০৮

9666002541

আড়াইহাজারে আ’লীগের দুই পক্ষের সংঘর্ষ : নারীসহ আহত-১৫

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের নারীসহ ১৫ জন আহত হয়েছে। উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ডহর মারুয়াদী এলাকায় শুক্রবার (১৪ অক্টোবর) বিকেল থেকে সন্ধা পর্যন্ত থেমে থেমে এ সংঘর্ষ হয়। আতঙ্কে এলাকার লোকজন এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে।
খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে। তবে এখনও ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আহতদের মধ্যে ইমরান, আখি, ইমন, বিল্লাল হোসেন, নুরুল ইসলাম, জরিনা বেগম, আঃ রহমান, জিয়াউদ্দিন, বিউটি বেগম, আরিখ ও মকবুলকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ব্রাহ্মন্দী ইউনিয়র যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের সাথে ৯ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ছিলো। সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের রাসেল খানের সাথে বিপুল ভোটে পরাজিত হয়। ওই নির্বাচনে আনোয়ারের নির্বাচন না করে হাফেজ থান রাসেলকে সমর্থন করে। এলাকায় আধিপত্য বিস্তার ও ইউপি নির্বাচনে আনোয়ারকে সমর্থন না করাকে কেন্দ্র করে হাফেজ খানের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
এনিয়ে বেশ কয়েকবার তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। শুক্রবার আনোয়ারের লোকদের বিভিন্ন স্থানে অশালীন কথা ছড়াচ্ছে এ অভিযোগ এনে হাফেজ খানের উপর হামলা চালায় আনোয়ার ও তার সমর্থকরা। এ খবর হাফেজ খানের স্বজনদের মধ্যে পৌছালে দেশিয় অস্ত্রে সজ্জে সজ্জিত হয়ে পাল্টা আক্রমনের ঘটে। এতে উভয় পক্ষে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়। সংঘর্ষে উভয় পক্ষ বিভিন্ন ধরনের দেশিয় অস্ত্র ব্যবহার করে।
যুবলীগ নেতা আনোয়ার হোসেন বলেন, আমার বাড়িঘর ঘেরাও দিয়ে হামলা করে। চার বছরের শিশুসহ তার লোকজনকে পিটিয়ে আহত করে।
ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাফেজ খান বলেন, আনোয়ার রাসেল মেম্বারের নির্বাচন করার পর থেকে আমার সাথে বিভিন্ন অজুহাতে ঝগড়া লাগার চেষ্টা করে আসছে। শুক্রবার তার লোকজনের নামে কুৎসা রটানোর মিথ্যা অভিযোগ এনে আমার উপর হামলা চালায়। আমাকে বাঁচাতে গিয়ে আমার পরিবারের লোকজনও তার লোকজনের দ্বারা হামলার শিকার হয়ে আহত হয়ে সরকারি হাসপাতালে ভর্তি আছে’।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক হাওলাদার বলেন, এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ দেয়নি। তবে পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থল এর আশপাশ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com