• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনাভাড়ায় সমাবেশে লোক পৌঁছে দেয়া সেই রিকশাচালকের পাশে বিএনপি

প্রকাশ: রবিবার, ১৬ অক্টোবর, ২০২২ ৭:২৯
আপডেট: রবিবার, ১৬ অক্টোবর, ২০২২ ৭:২৯

96600256 18

বিনাভাড়ায় সমাবেশে লোক পৌঁছে দেয়া সেই রিকশাচালকের পাশে বিএনপি

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বন্ধ ছিল গণপরিবহন। ছিল নানা ধরণের বাধা। তবুও ছোট ছোট গাড়িতে কিংবা নদীপথে ট্রলারে করে ময়মনসিংহ শহরে পৌঁছেছেন নেতাকর্মীরা।

তবে শহরে আসার পর অনেকেই হেঁটে যেতে হয়েছে সমাবেশস্থলে। তাদের মধ‍্যে অনেক লোককে নিজের রিকশায় বিনা ভাড়ায় পৌঁছে দিয়ে দলের নেতাকর্মীদের প্রশংসায় ভাসছেন আমিনুল ইসলাম (৫০) নামে এক রিকশাচালক।

সমাবেশের আগের দিন শুক্রবার রাত ১০ টা থেকে পরদিন শনিবার দুপুর ২ টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থান থেকে পলিটেকনিক ইনস্টিটিউট পর্যন্ত বিনা ভাড়ায় কয়েকশো নেতাকর্মীকে পৌঁছে দিয়েছেন তিনি।

গত রাত থেকে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নজরে এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।

এরপরই স্থানীয় নেতাদেরকে ওই রিক্সা চালককে খোঁজে বরে করার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

9660023564 4

আজ রবিবার বিকেলে এই তথ‍্য নিশ্চিত করেছে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার।

জানা যায়, রিকশাচালক আমিনুল ইসলামের বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গালাগাও গ্রামে। এলাকায় কৃষিকাজ করা এ ব্যক্তি ছেলের পড়াশোনার জন্য গত এক বছর ধরে সপরিবারে থাকেন ময়মনসিংহ নগরের ব্রাহ্মপল্লী এলাকায়। বড় মেয়ে মাস্টার্সে পড়াশোনা করছেন আনন্দমোহন কলেজে। পরিবারের খরচ চালাতে শহরে এসেই রিকশা চালানো শুরু করেন আমিনুল।

তবে বিনা ভাড়ায় লোকজনকে সমাবেশে পৌঁছে দেওয়ার কারণ জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, আমি যখন ভোটার থেকে ভোটার হয়েছি তখন থেকেই বিএনপিকেই ভোট দিয়ে আসছি। বিএনপির প্রতি আমার খুব টান রয়েছে। খালেদা জিয়াকে আমি মা ডাকি। মায়ের মুক্তির জন্য ডাকা এ সমাবেশে মানুষকে পৌঁছে দিতে পেরে আমার আনন্দ লেগেছে।

এবিষয়ে মোতাহার হোসেন তালুকদার বলেন, ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পেরেছি রিকশাচালক আমিনুল সমাবেশের আগের রাত থেকে পরদিন পর্যন্ত টানা রিকশা চালিয়ে আমাদের লোকজনকে আনা-নেওয়া করেছেন এবং তিনি এর বিনিময়ে কোনো পারিশ্রমিক নেননি। এটি একটি বিরল ঘটনা। তিনি দলের একজন নিবেদিত প্রাণ-সমর্থক।

তিনি আরও বলেন, বিষয়টি ফেসবুকে জেনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তাকে খুঁজে বের করার নির্দেশ দেন। এরপর শনিবার রাতেই আমরা তার সন্ধান পেয়ে আজ রবিবার তাকে ডেকে আনা হয়েছে।

তার সাথে কথা বলে আর্থিক ও পারিবারিক অবস্থা সম্পর্কে জেনে বিএনপির কেন্দ্রীয় দফতরে জানানো হয়েছে। তারা রিক্সা চালক আমিনুলের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

মোতাহার আরও বলেন, স্থানীয়ভাবে আমরা আমিনুলের খোঁজখবর রাখবো এবং তার যে কোনো প্রয়োজনে সহযোগিতা করবো।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com