• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জেলা পরিষদ নির্বাচন: সদস্য পদ গোলাপগঞ্জে ফয়সল ও হাসিনা বিজয়ী

প্রকাশ: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২ ৬:৩৩
আপডেট: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২ ৬:৩৩

9660025364

জেলা পরিষদ নির্বাচন: সদস্য পদ গোলাপগঞ্জে ফয়সল ও হাসিনা বিজয়ী

সিলেটের জেলা পরিষদ নির্বাচনের ৭নং ওয়ার্ড গোলাপগঞ্জ উপজেলা থেকে সদস্য পদে ফয়জুল আলম ফয়সল এবং সংরক্ষিত ৩নং ওয়ার্ড (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার) থেকে সদস্য পদে হাসিনা বেগম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৭ অক্টোবর) জেলা পরিষদের সদস্য পদে নির্বাচনে গোলাপগঞ্জ উপজেলা আইডিয়াল স্কুলে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ফয়জুল আলম ফয়সল ফ্যান মার্কা নিয়ে ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধী প্রার্থী মুজিবুর রহমান মুজিব তালা প্রতিক নিয়ে ৩১ ভোট, ফজলুর রহমান জসিম ঘুড়ি প্রতিক নিয়ে ২৮ ও স্যায়িদ আহমেদ সুয়েদ সিএনজি প্রতিক নিয়ে ২৫ভোট পেয়েছেন।

এদিকে, সংরক্ষিত মহিলা সদস্য পদে হাসিনা বেগম ফুটবল প্রতিক নিয়ে ১৮৫ (গোলাপগঞ্জ ১১৪ ও বিয়ানীবাজারে ৭১) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী রোমানা আফরোজ মাইক প্রতিক নিয়ে ৬৫ ভোট ( গোলাপগঞ্জ ৩০ ও বিয়ানীবাজার ৩৫) ভোট এবং সালমা রহমান ঘড়ি প্রতিক নিয়ে ৫৪ ভোট( গোলাপগঞ্জ ৩৭ ও বিয়ানীবাজার ১৭) পেয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com