• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

শেখ রাসেল হত্যাকাণ্ডে জড়িতদের ইতিহাস ক্ষমা করবে না: কাদের

প্রকাশ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২ ১১:৩৯
আপডেট: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২ ১১:৩৯

 

বিএনপি ’৭৫ সালের খুনিদের দোসর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় শেখ রাসেল হত্যাকাণ্ডে জড়িতদের ইতিহাস ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সেতুমন্ত্রী এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‌‘বিএনপি ’৭৫ সালের খুনিদের দোসর। দেশের রাজনীতির জন্য বিষফোঁড়া। দলটির কাছে দেশের গণতন্ত্র ও আইন ব্যবস্থা নিরাপদ নয়।’

তিনি বলেন, ‘শেখ রাসেল ও ১৫ আগস্টের হত্যাকাণ্ডে জড়িতদের ইতিহাস ক্ষমা করবে না। এই হত্যাকাণ্ড ক্ষমার অযোগ্য।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘যারা ইনডেমনিটি দিয়েছিল, বিএনপি তাদের উত্তরাধিকার বহন করছে। দেশের নিরাপত্তা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপি বড় অন্তরায়।’

এর আগে সকালে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত সব শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করেন ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এ দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেলও। বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচরা নির্মমভাবে হত্যা করেছিল তাকেও। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।

মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী, গত বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হচ্ছে। শেখ রাসেল জাতীয় দিবসের এবারের মূল প্রতিপাদ্য: ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম