• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রেক্ষাগৃহে সেঞ্চুরি হাঁকালেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম

প্রকাশ: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২ ৪:০৯
আপডেট: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২ ৪:০৯

9660029 2

প্রেক্ষাগৃহে সেঞ্চুরি হাঁকালেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম

প্রেক্ষাগৃহে সেঞ্চুরি হাঁকালেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। দর্শকদের উপচে ভিড় সাথে মুহুর্মুহু করতালিতে ভাসছে পুরো হল। ‘পরাণ’ সিনেমাটির ক্ষেত্রে ঠিক এভাবেই বিশেষায়িত করা যায়।

কোরবানি ঈদ উপলক্ষে গত ১০ জুলাই মুক্তিপ্রাপ্ত ‘পরাণ’ প্রেক্ষাগৃহে চলছে ১০০ দিনেরও বেশি সময় ধরে। সিনেমাটির কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন মিম। তার সুনিপুণ অভিনয় দক্ষতা ‘পরাণ’-এর এই পথচলাকে করে তুলেছে আরও মসৃণ।

‘পরাণ’-এর এই সাফল্যে বেশ উচ্ছ্বসিত মিম। সেই উচ্ছ্বাস প্রকাশ করে গণমাধ্যমকে তিনি বলেন, “খুবই ভালো লাগছে। কেননা এতদিন ধরে হলে চলছে এবং সেটা সফলতার সঙ্গে অর্থাৎ হাউজফুল চলছে সিনেমাটি। এর আগে হয়ত অনেক ছবি এরকম থাকতে পারে কিন্তু এরকম দর্শকপ্রিয়তা, ব্যবসাসফল হয়ত ছিল না। আমি মনে করি ‘পরাণ’ একটি ইতিহাসের নাম।”

সেঞ্চুরি হাঁকিয়েও অপরাজিত আছেন মিম। লক্ষ্য কি ডাবল সেঞ্চুরি— উত্তরে মিম বলেন, “তা তো বলতে পারছি না, তবে হ্যাঁ, আশা করছি আরও অনেকদিন প্রেক্ষাগৃহে থাকবে ‘পরাণ’-এর ঢেউ।”

সিনেমাটির আয় নিয়েও খুব সন্তুষ্ট মিম। তিনি বলেন, ‘রিপোর্টে উঠে এসেছে ১৫ কোটি টাকা। আরও অনেক জায়গার রিপোর্ট এখনও আসেনি। এলে আরও বাড়বে। আর বাজেটের তুলনায় ১৫ কোটিই তো অনেক।’

এদিকে ‘পরাণ’ যখন শতদিন পরেও দেশ-বিদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সুবাস ছড়াচ্ছে তখন মিম ব্যস্ত তার নতুন সিনেমা ‘দামাল’ নিয়ে। আগামী ২৮ অক্টোবর মুক্তি পাবে এই ছবি। এখন এই অভিনেত্রী ব্যস্ত সিনেমাটির জোর প্রচারণায়।

এ প্রসঙ্গে মিম বলেন, “আমাদের ‘দামাল’-এর প্রচারণা চলছে। আশা করি ভালো কিছু হবে। দর্শক ‘পরাণ’-এর মতো ভালোবাসা দেবেন ‘দামাল’কে।”

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘পরাণ’। কেন্দ্রিয় চরিত্রগুলোর একটিতে অভিনয় করেছেন মিম। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন শরিফুল রাজ ও ইয়াশ রোহান। ছবির প্রযোজক লাইভ টেকনোলোজিস। রায়হান রাফী নির্মিত এই চলচ্চিত্রের চিত্রনাট্য করেছেন শাহাজাহান সৌরভ ও রাফী নিজেই।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com