• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আসলে উন্নয়নের গণতন্ত্র নামে কোনো কিছুই নেই: জিএম কাদের

প্রকাশ: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২ ৫:৩২
আপডেট: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২ ৫:৩২

 

জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রবেশদ্বার। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া গণতন্ত্র চর্চা সম্ভব নয়।

তিনি বলেন, গণতন্ত্র নিশ্চিত হলে দেশের উন্নয়ন, সুশাসন নিশ্চিত হবে। গণতন্ত্র নিশ্চিত হলেই গণমানুষের সব অধিকার নিশ্চিত হবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের মানুষের সব অধিকার নিশ্চিত করতেই জাতীয় পার্টির রাজনীতি। 

বুধবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জিএম কাদেরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন প্রখ্যাত চিকিৎসক ডা. মঞ্জুর এ খোদা। এ সময় তাকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন জাতীয় পার্টি চেয়ারম্যান। 

জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, ‘কেউ কেউ উন্নয়নের গণতন্ত্র নামে গণতন্ত্রের অপব্যাখ্যা দিতে চায়। তাদের বক্তব্য, আগে উন্নয়ন পরে গণতন্ত্র। আসলে উন্নয়নের গণতন্ত্র নামে কোনো কিছুই নেই। উন্নয়নের গণতন্ত্র নামে জাতির সঙ্গে প্রতারণা চলছে।’

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, মোস্তফা আল মাহমুদ, দপ্তর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান, জাতীয় ছাত্র সমাজের শাহ ইমরান রিপন, মারুফ আহমেদ প্রিন্স ও মো. সৌরভ। 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম