• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলছে বিএনপির সমাবেশ

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২ ৩:০১
আপডেট: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২ ৩:০১

966002452

নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলছে বিএনপির সমাবেশ

সারাদেশে দলীয় নেতাকর্মীদের নামে নির্বিচারে হামলা, মামলা, নির্যাতন, গ্রেফতার ও জামিন বাতিল করার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর আড়াইটায় পর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়। দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সময়ের আগেই নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা।

966002541 10

সমাবেশের কারণে ফকিরাপুল মোড় থেকে কাইকরাইলের নাইটিংগেল মোড় পর্যন্ত সড়কের দক্ষিণ সাইডে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে, সবধরনের পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের স্থায়ী কমিটির নেতারও সমাবেশে বক্তব্য দেবেন।

ScreenHunter 4913 Oct. 20 10.17

সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com