• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাগেরহাটেও বন্ধ গণপরিবহন, দুর্ভোগে যাত্রীরা

প্রকাশ: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২ ১:৩৪
আপডেট: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২ ১:৩৪

966004

বাগেরহাটেও বন্ধ গণপরিবহন, দুর্ভোগে যাত্রীরা

মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে শুক্রবার (২১ অক্টোবর) থেকে বাগেরহাটে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও বাগেরহাট মোটর শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ সিদ্ধান্ত নেয়।

যান চলাচল বন্ধ থাকায় শুক্রবার ভোর থেকে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থীরা। গণপরিবহন বন্ধ থাকায় কেউ হেঁটে, কেউ ভ্যান বা ইজিবাইকে চড়ে চেষ্টা করছেন গন্তব্যে পৌঁছানোর।

নিয়োগ পরীক্ষায় অংশ নিতে গোপালগঞ্জে যাবেন দিপা রায় নামের এক পরীক্ষার্থী। বড় ভাইয়ের সঙ্গে বের হয়ে কোনো যানবাহন না পাওয়ায় হাঁটতে দেখা যায় তাকে। আক্ষেপ করে বলছিলেন সমাবেশ খুলনায় হলেও ঢাকার পরিবহন বন্ধ রাখা হয়েছে। সময়মতো কেন্দ্রেই হয়তো যেতে পারবো না।

পাবনা থেকে পিরোজপুরের উদ্দেশ্যে আসা হাসান নামের এক ব্যক্তি বলেন, খুলনায় ভোর ৪টার সময় পৌঁছালেও ভ্যানে চড়ে বাগেরহাট আসতে সময় লেগেছে প্রায় ৪ ঘণ্টা। বাসস্ট্যান্ডে এসে কিছু না পাওয়ায় অন্য যানের অপেক্ষায় আছি। বাড়ি যেতে পারবো কিনা তাই নিয়ে সংশয়ে আছি।

কচুয়া উপজেলা থেকে মাকে নিয়ে খুলনায় চিকিৎসকের কাছে যাচ্ছিলেন রবিউল নামের এক ব্যক্তি। কিন্তু পরিবহন না থাকায় বাধ্য হয়ে ফিরে গেছেন বাড়িতে।

২২ অক্টোবর দুপুরে খুলনা নগরীর সোনালী ব্যাংক চত্বরে বিভাগীয় গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি। এর একদিন আগে দুদিন বাস চলাচল বন্ধ রাখলেও বাস মালিক সমিতি বলছে হাইকোর্টের সিদ্ধান্ত অমান্য করে সড়ক-মহাসড়কে নসিমন-করিমন, মহেন্দ্র, ইজিবাইক ও বিআরটিসির গাড়িগুলো চলাচল করায় ধর্মঘট ডাকা হয়েছে।

বাগেরহাট জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার আবদুল বাকী বলেন, হাইকোর্টের সিদ্ধান্ত অমান্য করে সড়ক-মহাসড়কে অবৈধ যান চলাচল করছে। এটি সঠিকভাবে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পরিবহন মালিক ও সংগঠন দুদিনের জন্য যান চলাচল বন্ধ করেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com