• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেট মহানগর বিএনপি’র ২নং ওয়ার্ড’র কাউন্সিল অনুষ্ঠিত

প্রকাশ: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২ ৮:১২
আপডেট: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২ ৮:১২

966002578

সিলেট মহানগর বিএনপি’র ২নং ওয়ার্ড’র কাউন্সিল অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট মহানগর বিএনপির ২নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১শে অক্টোবর) বিকাল ৩টার সময় নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহিদ সুলেমান হলে এই দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন করা হয়।

২নং ওয়ার্ড বিএনপির আহবায়ক গোলাম মোহাম্মদ চৌধুরী রুস্তম এর সভাপতিত্বে ও সিলেট মহানগর বিএনপি নেতা জাকির মজুমদার ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসুম রাজ্জাক রুমেল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির বলেন, আওয়ামীলীগ সংকট তৈরি করে ক্ষমতায় টিকে থাকতে চায়। তারা গুম, হত্যা, নির্যাতন, হামলা, মামলা দিয়ে অবৈধভাবে ক্ষমতার মসনদে আরাম আয়েশে রয়েছে৷ তাদের লুঠপাটের কারনে দেশের জনগণ দূর্ভোগে রয়েছে। জনগনের উপর নির্যাতন চালিয়ে কেউ কোনদিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি। সরকারের বিরুদ্ধে ইতিমধ্যে সকল বাঁধা বিপত্তি পেরিয়ে বিএনপির সমাবেশগুলোতে জনজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী ২০ নভেম্বর গণসমাবেশে সিলেটবাসী ইতিহাস সৃষ্টি করবে।

প্রধান বক্তা হিসেবে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আমাদের সকল নেতাকর্মীদের পাড়া মহল্লায় কাঁধে কাঁধ মিলিয়ে গণজাগরণ সৃষ্টি করে আগামী ২০ নভেম্বর বিভাগীয় গণসমাবেশ সফল করে তুলতে হবে।

এ সময় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন- মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী।

অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com