• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

প্রকাশ: শনিবার, ২২ অক্টোবর, ২০২২ ৫:৪১
আপডেট: শনিবার, ২২ অক্টোবর, ২০২২ ৫:৪১

96600254781

রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

খুলনায় সমাবেশে আসা নেতাকর্মীদের ওপর ক্ষমতাসীন দলের হামলার প্রতিবাদে রাজধানীতে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় ঘুরে ফের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী বলেন, ‘কোন বাধাই বিএনপিকে আর দমাতে পারবে না। হামলা মামলা নির্যাতন জনগণ আর তোয়াক্কা করে না। বিএনপির সাথে সর্বস্তরের জনগণ মাঠে নেমেছে। খুলনার জনসমাবেশ সেটাই প্রমাণ করে। বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর উর্ধ্বগতির প্রতিবাদে জনগণ ফুঁসে উঠেছে। জনগণের আন্দোলন আর দমানো যাবে না। সরকারের বিদায় ছাড়া জনগণের সামনে বিকল্প কিছু নেই।

বিক্ষোভ মিছিলে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফৎ আলী সপু, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, যুবদল মহানগর দক্ষিণের আহ্বায়ক গোলাম মওলা শাহিন, সদস্য সচিব এনাম আহমেদ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক কাউসার প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com