• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি-জামায়াতের জবাব যুবলীগ একলাই দিবে: পরশ

প্রকাশ: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২ ১২:৪০
আপডেট: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২ ১২:৪০

966002578 1

বিএনপি-জামায়াতের জবাব যুবলীগ একলাই দিবে: পরশ

রাজপথের লড়াইয়ে যুবলীগ দেখিয়ে দিবে, রাজপথ কাদের। আগামী ১১ নভেম্বর রাজপথ কাদের তা দেখিয়ে দিবে বলে জানিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় যেতে চায়। ওদের নৈরাজ্যের জবাব যুবলীগ একলাই দিতে পারে-তা প্রমাণ করব,ইনশাআল্লাহ।’

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ১১ নভেম্বর যুব মহাসমাবেশ সফল করতে শনিবার ২২ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বিশেষ এক বর্ধিত সভায় সংগঠনটির নেতাকর্মীদের উদ্দেশে পরশ এ কথা বলেন।

সংগঠনটির প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে যুব মহাসমাবেশ ডেকেছে যুবলীগ। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও সব শাখার সমন্বয়ে বিশেষ বর্ধিত সভায়, সভা সঞ্চালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।সমাবেশ সফল করতে সভা থেকে ১০টি উপকমিটি গঠন করা হয়।

নেতাকর্মীদের উদ্দেশে পরশ বলেন, ‘আমার প্রত্যাশা, আপনারা এই মহাসমাবেশকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আপনাদের সব সাধ্য দিয়ে ১১ নভেম্বরকে সফল করবেন।’

মাইনুল হোসেন খান বলেন, ‘প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, পৌরসভায় যে শক্তিশালী নেতৃত্ব রয়েছে- তা ১১ নভেম্বর দেখিয়ে দিতে হবে।’ বর্ধিত সভায় যুবলীগের কেন্দ্রীয় নেতারা ছাড়াও বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে দেশের বিভাগীয় পর্যায়ে সমাবেশ করছে বিএনপি। দশটি সাংগঠনিক বিভাগীয় সমাবেশ করবে তারা। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সর্বশেষ আজ (শনিবার) খুলনায় সমাবেশ করেছে। আরও ছয়টি সাংগঠনিক বিভাগীয় সমাবেশ শেষ করে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com