• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

লক্ষ্মীপুরের রায়পুর পৌর ছাত্রদলের কর্মী সম্মেলন

প্রকাশ: শনিবার, ৫ নভেম্বর, ২০২২ ৯:০৮
আপডেট: শনিবার, ৫ নভেম্বর, ২০২২ ৯:০৮

96600256 3

লক্ষ্মীপুরের রায়পুর পৌর ছাত্রদলের কর্মী সম্মেলন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লক্ষ্মীপুরের রায়পুর পৌর ১ নং ওয়ার্ড শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) বিকেলে পৌর শহরের পূর্বলাচ এলাকার ভূঁইয়া বাড়ি চত্বরে অনুষ্ঠিত কর্মী সম্মলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এবিএম জিলানী।

কর্মী সম্মেলনে তিনি বলেন, এ দেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসীদের রামরাজত্ব প্রতিহত করতে হবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ছাত্রদলের কর্মীদের নিশ্চিত করতে হবে।

রায়পুর ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম নিশাতের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জাহের মিয়াজী, সাংগঠনিক সম্পাদক এ্যাড. দেলোয়ার হোসেন, ১ নং ওয়ার্ড সভাপতি মো. মাঈন উদ্দিন ভূঁইয়া। দেলোয়ার হোসেন পাটোয়ারী সাধারণ সম্পাদক পৌর ১নং ওয়ার্ড বিএনপি, পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহাগ হোসেন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com