• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ ১৯শে নভেম্বর

প্রকাশ: রবিবার, ৬ নভেম্বর, ২০২২ ৩:১০
আপডেট: রবিবার, ৬ নভেম্বর, ২০২২ ৩:১০

 

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ একদিন এগিয়ে ২০শে নভেম্বরের পরিবর্তে ১৯শে নভেম্বর অনুষ্ঠিত হবে। পূর্বঘোষিত দিনে এইচএসসি পরীক্ষা থাকায় সমাবেশের তারিখ একদিন এগিয়ে আনা হয়েছে।

আজ রবিবার (০৬ নভেম্বর) দুুুপুরে সিলেট নগরীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মোক্তাদির।

এসময় তিনি বলেন, ২০শে নভেম্বর এইচএসসি পরীক্ষা থাকায় শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সিলেট বিভাগীয় গণসমাবেশের তারিখ পরবির্তন করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে সমাবেশ অয়োজনের ব্যাপক প্রস্তুতি চলছে। এজন্য প্রশাসন ও সিলেটবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক আবদুল কাইয়ুম জালালী পংকী, সাবেক সভাপতি আবুল কাহের শামীম, মহানগরের সাবেক সভাপতি নাসিম হোসাইন প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম