• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আল্লাহু আকবার : জাফর পাঠান

প্রকাশ: রবিবার, ৬ নভেম্বর, ২০২২ ৬:৪৪
আপডেট: রবিবার, ৬ নভেম্বর, ২০২২ ৬:৪৪

96600254 5

আল্লাহু আকবার : জাফর পাঠান

আল্লাহু আকবার- আল্লাহু আকবার- আল্লাহু আকবার

বলেই যাবো আমি- বলেই যাবো অনিবার,

আল্লাহু আকবার- আল্লাহু আকবার- আল্লাহু আকবার।

কে আছিস রুখিবার- অসুর কসুর- উদগ্রে দুর্নিবার

হাত ও পা বেঁধে এঁটে দিবি জবান আমার !

আমি বখতিয়ারের ঘোড়ায় বসা- নাঙ্গা কৃপাণ ‘মুক্তার’।

মিথ্যার সদম্ভে কাঁপুক বুক বসুধার- আসুক আঁধার

ভাসুক লহু নহরে জিহাদীর শবাধার !

তবু জাগিবেনা ভয়- হবোনা ক্ষয়- রে ধরার দুরাচার।

আদ- সামুদ, ফেরাউন- নমরূদ, দুশমন আল্লাহর

তুলেছিল সত্যের শিরে এন্তার তলোয়ার,

ওরা মরেছে, মরেনি জিহাদীরা, গর্জে উঠবেই আবার।

আল্লাহু আকবার- আল্লাহু আকবার- আল্লাহু আকবার

বলেই যাবো আমি- বলেই যাবো বারেবার,

আল্লাহু আকবার- আল্লাহু আকবার- আল্লাহু আকবার।

তুলবো-ই সত্যের নিশান- ওপরে সবার,

আল্লাহু আকবার- আল্লাহু আকবার- আল্লাহু আকবার।

zabpathan@gmail.com


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com