• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সমাবেশ থেকে ফেরার পথে চরফ্যাশনে অর্ধশতাধিক নেতাকর্মীকে মারধর, মোবাইল, টাকা ছিনতাই

প্রকাশ: রবিবার, ৬ নভেম্বর, ২০২২ ৯:২৯
আপডেট: রবিবার, ৬ নভেম্বর, ২০২২ ৯:২৯

9663236

সমাবেশ থেকে ফেরার পথে চরফ্যাশনে অর্ধশতাধিক নেতাকর্মীকে মারধর, মোবাইল, টাকা ছিনতাই

বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে ভোলার চরফ্যাশনে ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের অর্ধশতাধিক নেতাকর্মীকে মারধর করে মোবাইল, টাকা, ব্যাস লাইট ও বিভিন্ন মালামাল ছিনিয়ে নিয়ে গেছে একদল সন্ত্রাসীরা।
শনিবার (৫ নভেম্বর) রাত ১০ থেকে সোয়া ২ টা পযর্ন্ত চরফ্যাশন টিবি স্কুল, জালাল মহাজন বাড়ির চৌমুহনী ও বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
মারধরে শিকার ভোলার চরফ্যাশন পৌরসভা যুবদল নেতা মো. আবুবকর সিদ্দিক মিল্টন, মো. রাসেদুল হাসান নয়ন, মো. জামাল উদ্দিন, মো. মুজাহিদ, নজরুল ইসলাম সুজন, চরফ্যাশন উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ ফরাজি, ছাত্রদল নেতা মীর আরিয়ান আবিদ, চরফ্যাশন উপজেলা স্বেচ্ছাসেবক দল শাহাবুদ্দিন মাদ্রাজী জানান, বরিশাল বিভাগীয় সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ১২ টার দিকে চরফ্যাশন পৌর শহরের ৫ নং ওয়ার্ডস্থ জালাল মহাজন বাড়ির চৌমুহনী এলাকায় ১০/১২ জন সন্ত্রাসী তাদের বহন করা একটি মাক্রোবাস ভাংচুর করেন। ও তাদেরকে মারধর করে যুবদল নেতা আবুবকর সিদ্দিক মিল্টনের পকেট থেকে সাড়ে ৭ হাজার টাকা ও স্বেচ্ছাসেবক দল নেতা শাহাবুদ্দিন মাদ্রাজী পকেট থেকে একটি দামী মোবাইল সেট ও ২৯ হাজার টাকা নিয়ে যায় সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীরা মাক্রোবাস চালকেও মারধর করেন।
এছাড়া আরো মারধরের শিকার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি মো. মনির হোসেন ও সাধারন সম্পাদক মো. সুজন হাওলাদার জানান, বরিশাল বিভাগীয় সমাবেশ থেকে ফেরার পথে রাত সাড়ে ১০ টার দিকে ভোলার চরফ্যাশন বাসস্ট্যান্ড নামলে ৮/১০ জন দুর্বৃত্ত মারধর করে মোবাইল ও মানিব্যাগসহ ৯ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। দুর্বৃত্তরা তাদেরকে বেধড়ক মারধর করেন। মারধরে গুরুতর সুজন হাওলাদারকে স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন।
এবং মারধরের শিকার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়ন যুবদল নেতা নজরুল ইসলাম, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. কামরুল ইসলাম, ছাত্রদল সভাপতি মো. সবুজ, ছাত্রদল ওয়ার্ড সভাপতি সাকিব বলেন, বরিশাল বিভাগীয় সমাবেশ থেকে ফেরার পথে রাত সোয়া ২ টার দিকে ভোলার চরফ্যাশন পৌর শহরের টিবি স্কুল সংলগ্ন সড়কে তাদেরকে বহন করা মাইক্রোবাস থেকে নামিয়ে মারধর করে মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে যায় ৬/৮ জন সন্ত্রাসী। এসময় সন্ত্রাসীরা মাক্রোবাস চালকেও মারধর করেন।
এ বিষয়ে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মো. মোরাদ হোসেন বলেন, এ ঘটনায় কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগ পেয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com