• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সুইডেন ও নরওয়ে রাষ্ট্রদূতের সাথে বিএনপি নেতাদের বৈঠক অনুষ্টিত

প্রকাশ: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২ ৭:৫১
আপডেট: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২ ৭:৫১

96600254 12

সুইডেন ও নরওয়ে রাষ্ট্রদূতের সাথে বিএনপি নেতাদের বৈঠক অনুষ্টিত

সুইডেন রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে এবং নরওয়ের রাষ্ট্রদূত রএসপেন রিকটার ভেন্ডসেন এর সাথে দেড় ঘণ্টা রুদ্রদ্বার বৈঠকে করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার বিকাল তিনটা ১০মিনিট থেকে সাড়ে ৪টা পর্যন্ত গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

বৈঠকের শেষে দুই রাষ্ট্রদূত চেয়ারপারসনের কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার পর আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের ব্রিফিং করেন।

তিনি বলেন, ‘‘ তারা আসছেন মূলত বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সার্বিক যে ঘটনাগুলো ঘটছে, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, এককথায় সব কিছু মিলিয়ে আলোচনা হয়েছে। ভেতরে কি আলোচনা হয়েছে সেটা তো আমি বলতে পারবো না।”

‘‘ তবে আলোচনা সস্পর্কে আমি এতটুকু বলতে পারি যে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যে বিষয়গুলো আছে সব কিছু নিয়ে আলোচনা হয়েছে।”

নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে আমীর খসুর বলেন, ‘‘ নির্বাচন তো অবশ্যই। কারণ নির্বাচন সকলের মাথায় আছে এখন।দেশে ও দেশের বাইরে সকলের আছে নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সকলের তো কনসার্ণ আছেই এটা।”

‘‘ জাতিসংঘের ঢাকার প্রধান গোয়েন লুইসও আজকে এক অনুষ্ঠানে বলেছেন। এটা তো বিশ্বজুড়ে সকলের কনসার্ণ। সবাই তো চাইবে, বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসুক, একটা নির্বাচিত সংসদ আসুক-সবার সেটা প্রত্যাশা ন্যাচারেলি। সেটার ওপরে উনারা আলাপ করেছেন, জানতে চেয়েছেন আগামী দিনগুলো কী হতে পারে বাংলাদেশের ভবিষ্যত রাজনীতি, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, জীবনের নিরাপত্তা সব কিছু মিলিয়ে আলোচনা হয়েছে।”


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com