• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগ দেশের মানুষকে জিম্মি করে ক্ষমতায় থাকতে চায় : আবদুস সালাম

প্রকাশ: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২ ১০:৩২
আপডেট: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২ ১০:৩২

966002457

আ’লীগ দেশের মানুষকে জিম্মি করে ক্ষমতায় থাকতে চায় : আবদুস সালাম

বাংলাদেশে আজ খাদ্য সংকট, রিজার্ভ সংকট দেখা দিয়েছে। রিজার্ভের অভাবে ব্যাংকগুলো আমদানীর জন্য এলসি খুলতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা যে পরিমাণ টাকা চুরি করেছে তা ফেরত দিলে বাংলাদেশের কমপক্ষে দুই বছরের বাজেট করা যাবে।
আজ ৮ নভেম্বর ২০২২, মঙ্গলবার দুপুর ১২ টায় ঢাকা মহানগর দক্ষিণের চকবাজার ও লালবাগ থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ কর্মীসভায় সভাপতির বক্তব্য রাখছিলেন জনাব আবদুস সালাম। এ সময় তিনি সরকার কর্তৃক জনগণকে কম খাওয়ার পরামর্শের কঠোর সমালোচনা করে বলেন, নিজেরা চুরি করে দেশে-বিদেশে আরাম আয়েশে থাকবেন-আর জনগণকে কম খাওয়ার উপদেশ দিবেন তা হবে না।
তিনি সাম্প্রতিক সময়ে বিএনপি’র সমাবেশেকে লক্ষ্য করে সরকারের অঘোষিত হরতালের নিন্দা জানিয়ে বলেন, আওয়ামী লীগ দেশের মানুষকে জিম্মি করে ক্ষমতায় থাকতে চায়, তাই তারা যেখানে বিএনপি’র সমাবেশ সেখানে পরিবহন ধর্মঘটের ডাক দেয়। আবদুস সালাম বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে, আর তার এক মাস আগেই সরকার ভয় পেয়ে নেতাকর্মীদের গ্রেফতার করছে।
তিনি মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক হারুন উর রশীদ, আবদুস সাত্তার, পল্টন থানা বিএনপি’র লোকমান, মতিঝিলের ইসমাইল, আবুল, সবুজবাগের গংগা, পাবেল সহ বিভিন্ন নেতাকর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে বলেন, গ্রেফতার-হামলা-মামলা করে কখনো জনতার আন্দোলন বানচাল করা যায় না।
তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, আপনারা বলেন-আপনাদের অধীনে নির্বাচন করতে, কিন্তু তা কি সম্ভব ? আপনারা তো বিরোধী দলকে মিছিল সমাবেশই ঠিক মতো করতে দেন না। নির্বাচন তো অনেক পরের বিষয়।
কর্মীসভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, আমাদের কোন রকম দ্বিধা-দ্বন্দ্ব নেই, আমরা কংক্রিটের মতো অটল, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশ সফল করবোই।
কর্মীসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-বিএনপি’র কেন্দ্রীয় নেতা মীর নেওয়াজ আলী নেওয়াজ, মহানগর যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন খোকন, নগর বিএনপি নেতা মীর আশরাফ আলী আজম, আনোয়ার পারভেজ বাদল, হাজী শহীদুল ইসলাম বাবুল, নাদিয়া পাঠান পাপন, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শফিউদ্দিন সেন্টু, শ্রমিক দল ঢাকা মহানগরের আহবায়ক সুমন ভুইয়া, ছাত্রদলের মহানগর সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয়, যুবদলের সেলিম উদ্দীন সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের মহানগর, থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com