• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকারের কোনো ফাঁদে পা দেবে না বিএনপি : গয়েশ্বর

প্রকাশ: বুধবার, ৯ নভেম্বর, ২০২২ ১১:১১
আপডেট: বুধবার, ৯ নভেম্বর, ২০২২ ১১:১১

9660026 6

সরকারের কোনো ফাঁদে পা দেবে না বিএনপি : গয়েশ্বর

সরকারের কোনো ফাঁদে পা দেবে না বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলছেন, বিএনপি বাড়াবাড়ি করলে বেগম খালেদা জিয়াকে কারাগারে যেতে হবে। আরে তিনি তো কারাগারেই আছেন। খালেদা জিয়াকে কারাগারে নেয়ার ভয় দেখিয়ে লাভ নেই। কারণ সরকারের কোনো ফাঁদে আমরা পা দেব না।

আজ বুধবার নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী জনতা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন।

তিনি বলেন, আপনারা এতোদিন ঘরে নয়, রাজপথের আন্দোলন চেয়েছেন। এখন রাজপথে আন্দোলন শুরু হয়েছে। আগামী ১০ ডিসেম্বর ঢাকার সমাবেশ সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নিন। এখন আমরা আনুষ্ঠানিকভাবে সরকারের পদত্যাগের কথা বলছি না। তবে নিরপেক্ষ সরকারের দাবি তুলব আমরা।

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, দেশ জুড়ে বিএনপি কয়েকটি বিভাগে সমাবেশ করছে। এই সমাবেশ নিয়ে সরকারের মাথা খারাপ হয়ে গেছে। এই সমাবেশগুলোতে শুধু আমাদের দলের নেতাকর্মী নয়, সাধারণ মানুষও অংশ নিয়েছেন। কারণ বিএনপি যে আন্দোলন করছে, তা জনগণের জীবযাত্রার সঙ্গে মিলে যায়। বিএনপির এই নেতা বলেন, আমরা এখনো মূল জায়গায় আঘাত করিনি। আমরা এখন বলছি, আগামী নির্বাচনটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে হবে। বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বারবার প্রমাণ করেছে, তাদের অধীনে কোনো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। তাই আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠনের কথা বলেছি। আমরা পার্লামেন্ট বিলুপ্তের কথা বলেছি। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যেসব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদের নেতাকর্মীদের নির্যাতন ও নিপীড়ন করছেন তাদের বলব, এই সরকার ভবিষ্যতে আপনাদের বেতন দিতে পারবে কিনা সন্দেহ আছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com