• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মৌলভীবাজারে সিলেট বিভাগীয় মহাসমাবেশ সফল করতে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২ ৩:০০
আপডেট: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২ ৩:০০

9666001

মৌলভীবাজারে সিলেট বিভাগীয় মহাসমাবেশ সফল করতে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

সিলেট বিভাগীয় বিএনপির মহাসমাবেশ সফল করার লক্ষে মৌলভীবাজারে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (০৯ নভেম্বর) দুপুরে শহরের হোটেল ওয়েস্টার্ন প্লাজায় জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুকিদের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলালের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান (ভিপি মিজান)।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সদস্য মোঃ মোশাররফ হোসেন বাদশা, সহ-সভাপতি মোঃ ইয়াওর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রকিব সাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ মতিন বক্স, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মুজিবুর রহমান মজনু, মোঃ মাহমুদুর রহমান মাহমুদ, অর্থ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, কুলাউড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ বদরুজ্জামান সজল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আনিসুজ্জামান বায়েছ, রাজনগর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ আশরাফুজ্জামান খান নাহাজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা কৃষকদলের সদস্যসচিব মোঃ মুনাহিম কবির, কুলাউড়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সুফিয়ান, জেলা কৃষকদলের যুগ্ম সম্পাদক মোঃ মশিউর রহমান বেলাল, জেলা যুবদল নেতা সেলিম মোঃ সালাউদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক এম এ নিশাত, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সালাউদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হান্নান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মামুনুর রশিদ মামুন।

এসময় জেলা বিএনপির অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দসহ শ্রীমঙ্গল, কমলগঞ্জ, জুড়ি, বড়লেখা, কুলাউড়া ও রাজনগর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।

আগামী ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় বিএনপির মহাসমাবেশ সফল করার লক্ষে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com