• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

দিল্লির প্রেসক্রিপশনে এই দেশ চলবে না : নুর

প্রকাশ: শনিবার, ১২ নভেম্বর, ২০২২ ১১:৪৮
আপডেট: শনিবার, ১২ নভেম্বর, ২০২২ ১১:৪৮

9633256 1

দিল্লির প্রেসক্রিপশনে এই দেশ চলবে না : নুর

গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, এদেশ চলবে এ দেশের জনগণের সরকার দিয়ে, দিল্লির প্রেসক্রিপশনে এই দেশ চলবে না। আমরা দিল্লিকে বলে দিতে চাই, আপনারা এই ফ্যাসিবাদ সরকারকে চান নাকি জনগণের সরকারকে চান সেটা স্পষ্ট করতে হবে।

শনিবার (১২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। ছাত্রনেতাসহ সব রাজবন্দীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

নুরুল হক নুর বলেন, হামলা-মামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না। একদিকে সরকার বিরোধীদের সভা সমাবেশে বাধা দিচ্ছে, অন্যদিকে তারা তাদের সমাবেশকে কেন্দ্র করে কোটি কোটি টাকা চাঁদা তুলেছে। আর সেই টাকা দিয়ে লোক ভাড়া করে সমাবেশ করছে।

বর্তমান সরকারের জনপ্রিয়তা আছে কি না যাচাই করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই সরকার পুরোনো কায়দায় খেলা শুরু করেছে। ক্ষমতায় থাকার জন্য পশ্চিমাদের বোঝাতে জঙ্গিবাদের নাটক সাজাচ্ছে। ডিসেম্বরে বিরোধীদের আন্দোলন দমন করার জন্য আবারও বাসে পেট্রলবোমা ও অগ্নি সন্ত্রাসের নাটক সাজাচ্ছে।

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, জনগণের ভ্যাট-ট্যাক্সের টাকায় বেতন পায় আইনশৃঙ্খলা বাহিনী, অথচ এরাই জনগণের ওপর গুলি চালাচ্ছে, জনগণকে হয়রানি করছে। ফলে এই আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জনগণের কোনো বিশ্বাস নাই।

রিজার্ভ সংকটের কারণে ব্যবসায়ীরা এলসি খুলতে পারছে না উল্লেখ করে নুর বলেন, আপনরাইতো নয়-ছয় করছেন। একবার বলেন দুর্ভিক্ষ হবে, আরেকবার বলেন দুর্ভিক্ষ হবে না। আপনাদের কথায়ই তো গড়মিল। আপনারা অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। দেশের এই সংকট থেকে উত্তরণের জন্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনায় বসুন। আপনারা আলোচনায় না বসলে বাধ্য করা হবে আলোচনায় বসাতে। আপনারা পদত্যাগ না করলে বাধ্য করা হবে পদত্যাগ করতে।

সমাবেশ থেকে নুরুল হক নুর অবিলম্বে আটক ছাত্রনেতাসহ সব রাজবন্দীদের মুক্তির দাবি করেন। তিনি বলেন, সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আগামী ১৪ ও ২০ তারিখে ছাত্রদের জামিনের শুনানি আছে। ছাত্রদের জামিন না হলে সরকার পতনে কাফনের কাপড় নিয়ে রাস্তায় নামা হবে।

বিক্ষোভ সমাবেশে সংহিত জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব ঋজু, এনডিপির চেয়ারম্যান কারি আবু তাহের, নৈতিক সমাজের চেয়ারম্যান অব. মেজর আমসা আমিন প্রমুখ।

সমাবেশে আরও বক্তব্য রাখেন- গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, হাসান আল মামুন,ফারুক হাসান, যুগ্ম সদস্যসচিব তারেক রহমান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com