• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

২০১৪-১৮ ভোট চুরি করা সরকারের অধীনে এ‌দে‌শের জনগণ আর থাকতে চায় না

প্রকাশ: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২ ৪:২৯
আপডেট: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২ ৪:২৯

9660025 11

২০১৪-১৮ ভোট চুরি করা সরকারের অধীনে এ‌দে‌শের জনগণ আর থাকতে চায় না

বিএন‌পির যুগ্ন মহাস‌চিব এড সৈয়দ মোয়া‌জ্জেম হো‌সেন আলাল ব‌লে‌ছেন, ২০১৪-১৮ ভোট চুরি করা সরকারের অধীনে এ‌দে‌শের জনগণ আর থাকতে চায় না। তার বহিঃপ্রকাশ হচ্ছে বিএনপি’র এই জনসমাবেশ গুলো।

সোমবার (১৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমান ও জোবাইদার রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রত্যাহারের দাবিতে এক মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলাল ব‌লেন, আমরা তো বলিনি বিএনপিকে ক্ষমতা দাও। আমরা তো বলিনি বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানাও। তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে হবে। আমরা মানুষের কষ্টের সাথে একাত্মতা ঘোষণা করেছে। আমাদের দাবি হলো দ্রব্যের দাম কমানো, মানুষের উপর জুলুম নির্যাতন বন্ধ করা। এই দাবিগুলো জনগণের দাবি বলেই বিএনপির সমাবেশে মানুষ কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে।

আওয়ামী লীগের উদ্দেশ্যে আলাল বলেন, আপনারা লক্ষ্য করছেন না? এদেশের জনগণ আর আপনাদের চায় না। ২০১৪-১৮ ভোট চুরি করা সরকারের অধীনে আর থাকতে চাই না। তার বহিঃপ্রকাশ হচ্ছে বিএনপি’র এই জনসমাবেশগুলো। সবারই একাত্মতা এবং কোন বিভেদ নাই এই সমাবেশ গুলোতে।

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, তারা গার্মেন্টস ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, ব্যাংকের মালিক তারা এবার আওয়ামী লীগের নেতাকর্মী। তারপরেও ঋণ খেলাপি কেন? তারা ব্যাংকের টাকা মেরে খেয়েছে। সাধারণ জনগণের সঞ্চিত অর্থ মেরে খেয়েছে। এদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হচ্ছে বেগম খালেদা জিয়া।

তিনি বলেন, তারেক রহমান ৮০০০ মাইল দূরে রয়েছে তাকে নিয়েও এতো ভয়। এ সরকারের মন্ত্রীরা তারেক রহমানের নাম নিতে নিতে মুখে মুখে ফেনা তুলে অজ্ঞান হয়ে যায়। আবার চেতন হলে জোবাইদা রহমানের নাম নেই। তারেক রহমান কোন জায়গায় একটা কথা বললে একটা হাঁচি দিলে গণভবন ও বঙ্গভবন এর চেয়ার কাঁপাকাঁপি শুরু হয়। তাকে নিয়ে যদি এতোই ভয় তাহলে রাতের আঁধারে যান বেগম খালেদা জিয়ার কাছে মাফ চান। এখনো সময় আছে তারেক রহমানের কাছে প্রতিনিধি পাঠিয়ে এই পরিবারের উপর দেশের জনগণের উপর যত অত্যাচার জুলুম করেছেন তার মাফ চান।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক ও সংগঠনের নেতৃবৃন্দরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com