• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

কৃষকদল গাজীপুর জেলা শাখার আংশিক আহবায়ক কমিটি গঠন

প্রকাশ: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২ ৮:৫৭
আপডেট: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২ ৮:৫৭

কৃষকদল গাজীপুর জেলা শাখার আংশিক আহবায়ক কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল-কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে এস. এম. আবুল কালাম আজাদ-কে আহবায়ক, মাহবুবুর রহমান এবং আলহাজ¦ মোঃ জাহাঙ্গীর কবির-কে যুগ্ম আহবায়ক এবং ফকির ইসকান্দার আলম জানু-কে সদস্য সচিব করে গাজীপুর জেলা শাখার ০৪ (চার) সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল আজ উক্ত কমিটি অনুমোদন করেছেন।