র্যাব-১১ এর একটি আভিযানিক সোমবার ( ১৪ নভেম্বর) রাতে জেলার ফতুল্লা থানাধীন হাজীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী হাসানুর রহমান সুজন (১৯), পিতা- মোঃ ইকরামুল হক, সাং- সাহেবগঞ্জ, পাঠানটারি, থানা-রংপুর সদর, জেলা-রংপুর’কে গ্রেফতার এবং ভিকটিম (১৫)কে উদ্ধার করা হয়।
র্যাব-১১ মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাঈদ জিকু জানান, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ভিকটিম আড়াইহাজার থানাধীন পুরিন্দা সাদ্দেকুর রহমান উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং ২০২৩ সালের এসএসসি পরিক্ষার্থী। গত ১০ নভেম্বর ভিকটিম প্রাইভেট পড়ার উদ্দেশ্যে স্কুলের সামনে উপস্থিত হলে গ্রেফতারকৃত আসামী ভিকটিমকে জোড়পূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং ভিকটিমকে জিম্মি করে মোবাইল ফোনে ভিকটিমের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এই ঘটনায় ভিকটিমের বাবা কে এম আহাদ (৩৯) র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ বরাবর অভিযোগ করেন। পরবর্তীতে র্যাব ১১ এর গোয়েন্দা টীম এই ব্যাপারে যথাযথ গুরুত্বের সঙ্গে ছায়া তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্য এর ভিত্তিতে উল্লেখিত আসামীকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভিকটিমের বাবা বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি নিয়মিত মামলা রুজু করেছেন।













