• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

সিলেটের গণসমাবেশের প্রচারণাকে কেন্দ্র করে হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ

প্রকাশ: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২ ১০:৩০
আপডেট: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২ ১০:৩০

সিলেটের গণসমাবেশের প্রচারণাকে কেন্দ্র করে হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ

হবিগঞ্জের লাখাইয়ে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৮ পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যার দিকে লাখাই উপজেলার বামৈ এলাকায় এ ঘটনাটি ঘটে।

বিএনপি নেতাকর্মীদের দাবি- পুলিশের ছুড়া গুলিতে বেশ কয়েজন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক জি.কে গউছ জানান, সিলেট বিভাগীয় সম্মেলনে অংশগ্রহণের জন্য লাখাই উপজেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা চলছিল। এ সময় পুলিশ সেখানে উপস্থিত হয়ে হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হলে অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হন। এ সময় পুলিশের গুলিতে বেশ কয়েকজন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুনু মিয়া বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা লাখাইয়ের বামৈ বাজারে সহিংসার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তাদেরকে বাঁধা দিলে বিএনপি নেতাকর্মীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে ৮ জন পুলিশ সদস্য আহত হয়েছে। আত্মরক্ষার্থে পুলিশ বেশ কয়েক রাউন্ড পুলিশ ছুড়ে তাদেরকে ছত্রবঙ্গ করে দেয়।

তিনি বলেন, আহত পুলিশ সদস্যদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাা বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com