• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গণসমাবেশে যোগদিন: ফয়সল চৌধুরী

প্রকাশ: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২ ১০:৩৫
আপডেট: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২ ১০:৩৫

অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গণসমাবেশে যোগদিন: ফয়সল চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট-৬ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনে ধানের শীষ প্রতিকের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট জেলা বিএনপির নেতা ফয়ছল আহমদ চৌধুরী বলেছেন, গণসমাবেশকে কেন্দ্র করে সিলেট বিভাগজুড়ে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

জনসমাগম ঠেকাতে সরকার বিভিন্ন অপকৌশল করছে। মানুষ স্বাধীনভাবে বাঁচতে চায় । তাই বিএনপির নৈতিক আন্দোলনে মানুষ সমর্থন দিয়েছে। কোন অপশক্তিই আগামী শনিবার (১৯ নভেম্বরে) গণসমাবেশকে ঠেকাতে পারবে না। সিলেটের গণসমাবেশে জনতার ঢল নামবে। সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সাবাইকে সমাবেশে যোগদিতে হবে।

বুধবার গোলাপগঞ্জ উপজেলার ১নং বাঘা ইউনিয়নের বাঘা পরগনা বাজার ও সোনাপুর বাজার এলাকায় বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করতে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাঘা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আয়োজিত পথসভায় ১নং বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিমের সভাপতিত্বে উপজেলা বিএনপির সহ-সভাপতি সেলিম আহমদ এর পরিচালনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- পৌর বিএনপি সভাপতি মশিকুর রহমান মহী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান ফয়সাল, বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, সদস্য ফারুক আল মাহমুদ, বাঘা ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি জামাল আহমদ, বিএনপি নেতা আনা মিয়া, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাকারিয়া শাহ জাহান, বাঘা ইউনিয়ন যুবদল নেতা সুহিন আহমদ, বাঘা ইউনিয়ন ছাত্রদলের সহ-সম্পাদক জাকির হুসেন, মুহিবুল ইসলাম, মন্জুর আহমদ জাকির, রুমেল, আহবাব, সালমান, সাইদুল, শ্রমিক দলের সভাপতি হানিফ আহমদ, আব্দুল আহাদসহ উপজলো, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com