• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

অবরোধ, ধর্মঘট দিয়ে সিলেটের গণসমাবেশ ঠেকানো যাবে না: যুবদল সভাপতি

প্রকাশ: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২ ৩:১৩
আপডেট: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২ ৩:১৩

966001245 6

অবরোধ, ধর্মঘট দিয়ে সিলেটের গণসমাবেশ ঠেকানো যাবে না: যুবদল সভাপতি

প্রেস বিজ্ঞপ্তি

কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, বিএনপির সমাবেশ ঠেকাতেই সিলেটে পরিবহণ ধর্মঘট দেওয়া হয়েছে, তবে অবরোধ-ধর্মঘট করে গণসমাবেশ ঠেকানো যাবে না। সকল বাধা উপেক্ষা করে ১৯ নভেম্বরের সমাবেশে মানুষের ঢল নামবে। সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে শতশত নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে।

এ সময় শান্তিপূর্ণ সমাবেশ সফল করতে হয়রানি বন্ধের আহ্বান জানান তিনি।

তিনি (১৭ নভেম্বর) রাতে সিলেটের ঐতিহাসিক আলীয়া মাদরাসা মাঠে আগামী ১৯ নভেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশস্থল পরিদর্শনকালে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন সহ বিপুল সংখ্যাক যুবদল নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com