• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সমাবেশ বাধাগ্রস্ত এবং হুমকির মাধ্যমে অহরহ সংবিধান লঙ্ঘন করে যাচ্ছে সরকার:রব

প্রকাশ: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ ৯:২৯
আপডেট: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ ৯:২৯

966001478 1

সমাবেশ বাধাগ্রস্ত এবং হুমকির মাধ্যমে অহরহ সংবিধান লঙ্ঘন করে যাচ্ছে সরকার:রব

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, সংবিধানে সমাবেশের স্বাধীনতা দেওয়া হলেও সরকার নিজের ক্ষমতা দীর্ঘায়িত করার স্বার্থে বিরোধী দলের সমাবেশে নাশকতার অভিযোগ তুলে তল্লাশি, বাধা দেওয়া এবং হুমকির মাধ্যমে অহরহ সংবিধান লঙ্ঘন করে যাচ্ছে। শুধু তাই নয়, আকার-ইঙ্গিতে সরকার পরিবহন ধর্মঘট করে সমাবেশ বাধাগ্রস্ত করছে। অন্যদিকে নিজ দলীয় সমাবেশে তল্লাশি বিহীন, ধর্মঘট বিহীন বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করছে।

শনিবার (১৯ নভেম্বর) জামালপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত জেএসডি জামালপুর জেলা শাখার ত্রিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে (ভার্চুয়ালি যুক্ত হয়ে) আ স ম রব এসব কথা বলেন।

রব বলেন, তল্লাশির নামে, ধর্মঘটের নামে ও জিজ্ঞাসাবাদের নামে সরকার আজ জনগণের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত বিরোধী দলের অনুষ্ঠিত সমাবেশ গুলোতে অপ্রীতিকর ঘটনা না ঘটলেও সরকার বাধা সৃষ্টি করতে পিছপা হয়নি। সমাবেশের ঘোষিত সময়সূচির তিন চার দিন আগ থেকেই পরিবহন ধর্মঘট, লঞ্চ ধর্মঘট ইত্যাদি করে শুধুমাত্র সমাবেশ বাধাগ্রস্ত করায় সংশ্লিষ্ট অঞ্চলের গণমানুষ ব্যাপক দুর্ভোগের শিকার হয়।

তিনি আরও বলেন, এসব কারণে সরকারের কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে। দেশ আজ অর্থনৈতিকভাবে দেউলিয়া হওয়ার সম্মুখীন।

মো. আমির উদ্দিনের সভাপতিত্বে এবং তাজউদ্দীন সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির কার্যকরী সভাপতি মো. সিরাজ মিয়া, অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com